ঢাকা , বুধবার, ২২ জুলাই ২০২৬ , ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জরুরি জনসচেতনতামূলক বিজ্ঞপ্তি, জেলা প্রশাসন, রাজশাহী বরেন্দ্র অঞ্চলকে ‘স্মার্ট কৃষি অঞ্চল’ হিসেবে গড়ে তুলতে চাই চেয়ারম্যান তুহিন দীর্ঘ ১৯বছর পর যৌথ বাহিনীর জব্দ করার বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু নগরীতে ৫’জন মাদক কারবারি-সহ গ্রেফতার ১৮ রাজশাহী নগরীতে কিছুক্ষণ ভারী বৃষ্টি হলেই সৃষ্টি হয় জলাবদ্ধতা ১৫৫ বছরে রাজশাহী এসোসিয়েশন: ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণে নতুন প্রজন্মকে সম্পৃক্ত করার আহ্বান রাবি শিক্ষার্থীদের রেল অবরোধ সারা দেশের সাথে যোগাযোগ বন্ধ প্রেমে বিচ্ছেদের পর অভিনেতাকে জুতাপেটা করলেন অভিনেত্রী! ক্লাস শেষে ছাত্রকে নিজ কক্ষে নিয়ে যেতেন মাদরাসার শিক্ষক স্বামী প্রবাসে, প্রেমিকের সঙ্গে যে কাণ্ড ঘটালেন তরুণী! ফিফার সাহায্যে ফাইনালে মেসিরা! আবার বিতর্ক বাড়িয়ে দিলেন রোনাল্ডো বাঘায় শয়নকক্ষ থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার বিশ্বকাপ জিতে গোলপোস্টের জাল কেটে নিয়েছেন স্পেনের ফুটবলারেরা! জামালপুরে প্রেমিকের বাড়িতে ২ নারীর অনশন রাস্তার জায়গা দখলের অভিযোগে আরডিএ চেয়ারম্যানের সরেজমিন পরিদর্শন নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড নাটোরের সিংড়ায় ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে কুপিয়ে হত্যা প্রতিবন্ধী যুবতীকে ফুসলিয়ে ঘরে নিয়ে গেলেন ৭৫ বছরের বৃদ্ধ বিশ্বকাপ ফাইনাল দেখতে বাইরে যাওয়া স্বামীর বাড়িতে ঢুকে নারীকে ধর্ষণ ফরিদপুরে গভীর রাতে ইমামের স্পর্শকাতর অঙ্গ কাটলেন স্ত্রী

৪৩৬৫ কোটি টাকার অস্ত্র পাচ্ছে ইজরায়েল!

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৭:৫৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:১৭:৫৬ অপরাহ্ন
৪৩৬৫ কোটি টাকার অস্ত্র পাচ্ছে ইজরায়েল! ছবি: সংগৃহীত
দ্বিতীয় বার আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার পরেই গাজায় যুদ্ধবিরতির জন্য ইজরায়েলের উপর চাপ তৈরি করেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু ইরানের পরমাণু কর্মসূচি ঘিরে সংঘাতের আবহে বদলে গিয়েছে পশ্চিম এশিয়ার পরিস্থিতি।

মঙ্গলবার ইজরায়েলকে ৫১ কোটি ডলারের (প্রায় ৪৩৬৫ কোটি টাকা) অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির সিদ্ধান্ত অনুমোদন করে সেই বার্তাই দিল মার্কিন পারাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন ‘প্রতিরক্ষা নিরাপত্তা সহযোগিতা সংস্থা’ (ডিএসসিএ) এক বিবৃতিতে বলেছে, ‘‘এই পদক্ষেপ ইজরায়েলকে বর্তমান ও ভবিষ্যতের হামলা মোকাবিলায় সাহায্য করবে। এর মাধ্যমে তারা নিজেদের সীমান্ত, গুরুত্বপূর্ণ পরিকাঠামো ও জনবসতি আরও ভাল ভাবে রক্ষা করতে পারবে।’’ তবে এ বিষয়ে এখনও মার্কিন কংগ্রেসের কোনও অনুমোদন নেয়নি ট্রাম্প সরকার।

প্রকাশিত কয়েকটি খবরে দাবি, ওয়াশিংটনের তরফে যে সমরসম্ভার তেল আভিভকে দেওয়া হবে, তার মধ্যে রয়েছে প্রায় সাত হাজার ‘বম্ব গাইডেন্স কিট’। এর সাহায্যে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে নিখুঁত ভাবে গাইডেড বোমা হামলা চালানো সম্ভব। সামরিক পরিভাষায় এই অস্ত্রের নাম ‘জয়েন্ট ডাইরেক্ট অ্যাটাক মিউনিশন’ (জেডিএএম)। বিএলইউ-১০৯ গাইডেড বোমার জন্য ৩৮৮৫টি কেএমইউ ৫৫৮বি/ বি জেডিএএম এবং এমকে-৮২ বোমার জন্য ৩২৮০টি কেএমইউ ৫৭২এফ/ বি জেডিএএম রয়েছে মার্কিন খয়রাতির তালিকায়।

গত ১৩ জুন ইরানের পরমাণু ও সামরিক কেন্দ্রে ইজরায়েলি বিমানহানার পরে এক সপ্তাহের বেশি সময় ধরে দু’তরফের সংঘর্ষ চলেছিল। শেষ পর্যন্ত ইরানে মার্কিন হানার পরে সংঘর্ষবিরতি হলেও ধারাবাহিক হানাহানির পরিণতিতে ইজরায়েলের বোমা এবং ক্ষেপণাস্ত্রের ভান্ডারে ‘টান পড়েছে’ বলে মনে করছেন সামরিক পর্যবেক্ষকদের একাংশ। তাঁদের মতে, সেই ঘাটতি পূরণের উদ্দেশ্যেই তড়িঘড়ি তেল আভিভকে অস্ত্র সরবরাহের সিদ্ধান্ত নিয়েছে আমেরিকা। ইজরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সরকার মার্কিন অস্ত্রের সাহায্যে নতুন করে পশ্চিম এশিয়ার আরও কিছু ‘পূর্বনির্দিষ্ট লক্ষ্যে’ হামলা চালাতে পারে বলে মনে করছেন তাঁরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড

নগরীর উপশহরে ট্যাপেন্টাডল সেবনের দায়ে যুবকের এক মাসের কারাদণ্ড