ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে খাইরুল ফিজিক্স প্রাইভেট সেন্টারে শিক্ষার্থীদের ধুমপান করানোর ভিডিও ভাইরাল ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণ সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা খামারপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক রাণীনগরে টহল পুলিশের গাড়ীর ৫০০গজ দুরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি রাউজানে পরিত্যক্ত এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুন করে পালালো স্ত্রী রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জনগণের কথা না শুনলে সরকার পথ হারাবে: আইনমন্ত্রী মোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে পরিচ্ছন্নতা ও সচেতনতা জোরদার

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৫:২৭:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৫:২৭:৪০ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে পরিচ্ছন্নতা ও সচেতনতা জোরদার ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে পরিচ্ছন্নতা ও সচেতনতা জোরদার
ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, জনসচেতনতা বৃদ্ধি ও মশকনিধন কার্যক্রম জোরদারের উদ্যোগ নিয়েছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)।

এ বিষয়ে মঙ্গলবার সকালে নগর ভবনের সিটি হল সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সিটি করপোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভায় বিশেষজ্ঞ চিকিৎসক, কীটতত্ত্ববিদ, স্বাস্থ্যকর্মীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশ নেন।

সভায় বক্তারা বলেন, ডেঙ্গু নিয়ন্ত্রণে মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি নাগরিক সচেতনতা ও নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম গুরুত্বপূর্ণ। এডিস মশা জমে থাকা স্বচ্ছ পানিতে বংশবিস্তার করতে পারে। তাই বাড়ির আঙিনা, ছাদ, বারান্দা, নির্মাণাধীন ভবন ও আশপাশের এলাকায় পানি জমে আছে কি না, তা নিয়মিত পরীক্ষা করার পরামর্শ দেওয়া হয়।

ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসা, কনটেইনারসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি নিয়মিত অপসারণের আহ্বান জানানো হয়। বাসাবাড়িতে সপ্তাহে অন্তত একদিন এবং বিভিন্ন প্রতিষ্ঠানে সপ্তাহে দুই দিন বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার ওপর গুরুত্ব দেওয়া হয়। পাশাপাশি যেসব এলাকায় এডিস মশার লার্ভা বেশি পাওয়া যাবে, সেসব এলাকা চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের প্রধান অধ্যাপক ডা. আজিজুল হক আজাদ বলেন, ডেঙ্গু এডিস মশাবাহিত ভাইরাসজনিত রোগ। মশার কামড় থেকে সুরক্ষায় দিনে ও রাতে মশারি ব্যবহার এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার পরামর্শ দেন তিনি। ডেঙ্গুর উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার ওপরও গুরুত্ব দেন তিনি।

সভায় ডেঙ্গু পরিস্থিতি ও প্রতিরোধের বিভিন্ন দিক তুলে ধরেন জেলা কীটতত্ত্ববিদ উম্মে হাবিবা এবং বিভাগীয় স্বাস্থ্য কার্যালয়ের কীটতত্ত্বীয় টেকনিশিয়ান মোঃ আব্দুল বারী। রাসিকের গৃহীত পদক্ষেপের তথ্যচিত্র উপস্থাপন করেন উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার