ঢাকা , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঝিনাইদহে বিদেশি পিস্তলসহ যুবক গ্রেপ্তার মোহনপুরে ডেঙ্গু প্রতিরোধে আনসার-ভিডিপির র‍্যালি ও লিফলেট বিতরণ সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা খামারপাড়া বাজারে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক রাণীনগরে টহল পুলিশের গাড়ীর ৫০০গজ দুরেই মারধর করে ছিনতাইয়ের অভিযোগ কুমিল্লায় বোন ও ভাতিজাকে কুপিয়ে হত্যা ফুলবাড়ীতে তিনদিন ব্যাপী উদ্যোক্তা মেলার উদ্বোধন তানোর উপজেলা প্রশাসনের সঙ্গে রক্ষাগোলা সমন্বয় কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত উখিয়ায় ১ লাখ ৪০ হাজার ইয়াবাসহ দুই যুবক আটক এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি রাউজানে পরিত্যক্ত এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার দাম্পত্য কলহের জেরে স্বামীকে খুন করে পালালো স্ত্রী রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার ইলিশ ধরা ও ক্রয়-বিক্রয়ে ২২ দিনের নিষেধাজ্ঞা জনগণের কথা না শুনলে সরকার পথ হারাবে: আইনমন্ত্রী মোহনপুরে উন্মুক্ত জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচি উদ্বোধন করলেন এমপি মিলন পুলিশের পূর্ণাঙ্গ সাইবার সিকিউরিটি ইউনিট করার পরিকল্পনা চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৫ সত্য ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার প্রত্যয়ে বরেন্দ্র প্রেসক্লাবের বর্ষপূর্তি রাজশাহী মহানগরীতে ডাকাতির প্রস্তুতিকালে ৫ জন গ্রেপ্তার

রাজশাহীতে বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

  • আপলোড সময় : ১৫-০৯-২০২৬ ০৫:২৬:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৯-২০২৬ ০৫:২৬:০৩ অপরাহ্ন
রাজশাহীতে বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা রাজশাহীতে বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা
রাজশাহীর পবা উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশে বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন এবং পণ্যের লেবেলে প্রয়োজনীয় তথ্য না থাকায় একটি বেকারি প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) বিভাগীয় কার্যালয়, রাজশাহীর উদ্যোগে পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে কাটাখালীর সমসাদীপুর এলাকার আলিফ ট্রেডার্স বেকারিকে এ জরিমানা করা হয়।

বিএসটিআই বিভাগীয় কার্যালয় সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের গুণগত মানসনদ গ্রহণ ছাড়াই বিস্কুট, পাউরুটি ও কেক উৎপাদন ও বিক্রি-বিতরণ করছিল। একই সঙ্গে উৎপাদিত পণ্যের লেবেলে অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের মনোগ্রাম ব্যবহার এবং উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখসহ প্রয়োজনীয় তথ্য উল্লেখ না করার বিষয়টি অভিযানে পাওয়া যায়।

অভিযানে প্রতিষ্ঠানটির উৎপাদন কার্যক্রমের পরিবেশও পরিদর্শন করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের বিষয়টি চিহ্নিত করা হয়। এসব অনিয়মের কারণে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসাঃ ফারহানা হোসেনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এতে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। এ সময় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

বিএসটিআই জানিয়েছে, ভেজাল ও অননুমোদিত পণ্য প্রতিরোধ এবং মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার