ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ , ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ নন্দীগ্রামে দুই সন্তান রেখে প্রবাসীর স্ত্রী উধাও রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য প্রধান শিক্ষিকা রনজিলা পারভীন হত্যা মামলায় মোটরসাইকেলের মালিক রাকিবের জামিন সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, ২ ক্রুর মৃত্যু ফ্রান্সজুড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের সঙ্গে সংঘর্ষ পুলিশে বড় রদবদল, ঊর্ধ্বতন ১১ কর্মকর্তাকে বদলি বড়াইগ্রামে স্কুল মাঠে মদের বোতল হাতে শিক্ষার্থীদের নাচ, সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও সরাইলে ওয়াজে যাওয়ার পথে কিশোরীকে তুলে নিয়ে গেলেন ৬ জন ত্বক থেকে চুল, নিম গাছের যত উপকারিতা মেয়ের ঘরে কিশোরকে ধরে বেধড়ক পিটিয়ে জামায়াত নেতা বললেন একটু শাসন করেছি বেড়া দিয়ে প্রবাসী স্ত্রীর বাড়িকে ‘কবরস্থান ঘোষণা’ জামায়াত নেতার মোবাইল ও সিম বদলে আত্মগোপনে ছিলেন আমিনী, অতঃপর... জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকীতে প্রধানমন্ত্রী মোহনপুরে বিভাগীয় কমিশনারের পূজা মন্ডপ পরিদর্শন রাজশাহী বিশ্ববিদ্যালয়ে হাল্ট প্রাইজের কার্যক্রম শুরু, প্রথম উদ্যোগ মিশন জিরোবাইট প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর ঘিরে ৭ নম্বর ওয়ার্ড বিএনপির প্রচার মিছিল গুজরাটে স্কুলের ক্লাসরুমে ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার শিক্ষক চলনবিলের শাপলা-ঢ্যাপ বিক্রিতে সংসার চলে আব্দুল আলিমের রাণীনগরে ইটের দেয়াল কেটে কিটনাশক দোকানের মালামাল চুরি

দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৬:৫১:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৬:৫১:২০ অপরাহ্ন
দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে মৌসুমি বায়ুর অক্ষের সঙ্গে মিলিয়ে গেছে। তবে মৌসুমি বায়ুর প্রভাবে বৃষ্টি হওয়ায় তাপমাত্রা বেড়ে ভ্যাপসা গরম পড়ছে। এদিকে দেশের ৮টি বিভাগে বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সোমবার (১৪ সেপ্টেম্বর) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। 

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ফেনী ও লক্ষ্মীপুরের রামগতিতে ৩৫.৫ ডিগ্রি সেলসিয়াস, যা রাজধানী ঢাকায় ছিল ৩৪ দশমিক ৪। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে রংপুরে ৬৬ মিলিমিটার, রাজধানী ঢাকায় যা ছিল ১৪ মিলিমিটার।

আবহাওয়া অধিদপ্তরের গতকাল রোববার সন্ধ্যায় আগামী ৫ দিনের পূর্বাভাসে বলা হয়েছে, আজ রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

এদিকে আজ সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই অঞ্চলে আকাশ মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। সেই সঙ্গে হালকা বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে। 

এ সময় দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ১০-১৫ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৬ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে ঢাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যা ৬টা ৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ভোর ৫টা ৪৫ মিনিটে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য

রুয়েটে জঙ্গল থেকে উদ্ধারকৃত সাইকেল প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলেন আনসার সদস্য