ঢাকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
যশোরের মণিরামপুরে বস্তাবন্দি বৃদ্ধের মরদেহ উদ্ধার জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের শিশুসহ নিহত ৪, আহত ১ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য সম্পর্কে রাজশাহীতে আলোচনা অনুষ্ঠান অনুষ্ঠিত নিয়ামতপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত পারমাণবিক নীতিতে পরিবর্তনের প্রস্তুতি, ক্ষেপণাস্ত্রের পাল্লা বাড়ানোর ঘোষণা ইরানের ঐতিহাসিক ৭ নভেম্বর থেকে কার্যকর হচ্ছে গ্রাম পুলিশের বর্ধিত বেতন-ভাতা, বাড়ছে আনুতোষিক ও যাতায়াত ভাতা তানোরে ধানখেত থেকে অজ্ঞাত ব্যক্তির ঝলসানো মরদেহ উদ্ধার মহেশখালীতে সামিটের এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণ শেষ, পূর্ণমাত্রায় গ্যাস সরবরাহ শুরু ধর্ষণের ঘটনা মোকাবিলায় ব্যর্থতার অভিযোগ, কর্নেল বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে শিক্ষকদের অনাস্থা সামরিক হেলিকপ্টার প্রযুক্তিতে পশ্চিমাদের চ্যালেঞ্জ জানাচ্ছে চীন দেশকে রক্ষা ও এগিয়ে নিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের চেতনায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ভূমিমন্ত্রীর ইরানের কেশম দ্বীপে মার্কিন হামলা, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংসের দাবি ট্রাম্পের পুঠিয়ায় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা, শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ৪৫ বছরেও মানুষের হৃদয় থেকে মুছে যায়নি বিএনপি: এমপি আনু রাণীনগরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত রাজশাহীতে বিজিবির অভিযানে ২ হাজার ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার বাঘায় নকল সাপ্লিমেন্ট কারখানার সন্ধান, দুই ট্রাক পণ্য ধ্বংস বাঘা ও চারঘাটে ট্যাপেন্টাডল ও এস্কাফসহ গ্রেপ্তার ৩ দশমিনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু ধর্ষণ ও যৌন নিপীড়নের চার অভিযোগে দোষী সাব্যস্ত রাসেল ব্র্যান্ড

নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল

  • আপলোড সময় : ১২-০৫-২০২৫ ০৪:১৩:১৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৫-২০২৫ ০৪:১৩:১৫ অপরাহ্ন
নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে: আসিফ নজরুল

নতুন সংবিধান প্রণয়ন করতে অনেক সময় লাগবে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি বলেন, জাতীয় সংসদ সংবিধান প্রণয়ন করে। নতুন সংবিধান প্রণয়ন করতে আমাদের পার্শ্ববর্তী দেশে, এমনও ধারণা আছে, ৮-৯ বছর লেগেছে। সুতরাং নতুন সংবিধান প্রণয়ন করতে বহুদিন লাগতে পারে।

রোববার (১১ মে) রাজধানীর মাতৃভাষা ইনস্টিটিউটে রাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামো সংস্কারে নাগরিক উদ্যোগ ‘নাগরিক কোয়ালিশন’ আয়োজিত ‘সংবিধান সংস্কারে নাগরিক জোটের ৭ প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আইন উপদেষ্টা বলেন, নতুন সংবিধান প্রণয়ন করতে বহুদিন লাগতে পারে। তাহলে এখন আমি ৭২-এর সংবিধান কনটিনিউ করব? নতুন সংবিধান প্রণীত না হওয়া পর্যন্ত সামনে যে সংসদ থাকবে সে সংসদ সংবিধান পরিচালক হিসেবে কাজ করবে। ৭২-এর সংবিধানের প্রয়োজনে তারা অ্যামেন্ডমেন্ট করবে। 

আসিফ নজরুল বলেন, গণপরিষদ যখন কাজ করবে তারা নতুন সংবিধানের কাজ করতে থাকবে। ওটা করতে আমার ধারণা ২-৩ বছর লাগতে পারে। এই ২-৩ বছর কি আমি ৭২-এর সংবিধান গ্রহণ করব? এই ২-৩ বছরের জন্য সংসদের কিছু ফান্ডামেন্ডাল যেমন-প্রধানমন্ত্রীর ক্ষমতা, আর্টিকেল ১৭, উচ্চ আদালতের ডিসেন্ট্রালাইজেশন, বিচার বিভাগের স্বাধীনতা- এই ফান্ডামেন্টাল জিনিসগুলো জাতীয় সংসদ পরিবর্তন করতে থাকবে।

জুলাই সনদ সংবিধানে যুক্ত করার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, জুলাই সনদের ওপর অনেক বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা ধরেই নিয়েছি, সবাই জুলাই সনদের ওপর অনেক কিছুতে একমত হবে না। হয়তো এমনও হতে পারে জুলাই সনদের ফান্ডামেন্টাল কিছু জিনিস রাখা যেতে পারে।

প্রধানমন্ত্রীর দুই মেয়াদে থাকা নিয়ে আসিফ নজরুল বলেন, এটা জনপ্রিয় দাবি। আমারও দাবি। প্রধানমন্ত্রী দুই মেয়াদে বললে তো হবে না, আপনাকে কনভিন্সিং তর্ক করতে হবে। পৃথিবীর আর কোন কোন দেশে এটা আছে বের করেন। প্রধানমন্ত্রী দুই মেয়াদ কোথাও নাই আসলে। ভারত বলেন, যুক্তরাজ্য বলেন কোথাও নাই। দুই মেয়াদ সমাধান না। সবচেয়ে গুরত্বপূর্ণ হচ্ছে প্রধানমন্ত্রীর ক্ষমতাটা কমিয়ে নেওয়া।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়

পূর্বপুরুষের স্মৃতিবিজড়িত পুঠিয়া রাজবাড়ি দেখতে চান টালিউড অভিনেত্রী অঙ্গনা রায়