ঢাকা , বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ , ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে জনগণের মতামতেই ৮ কমিউনিটি ক্লিনিকের উন্নয়ন পরিকল্পনা তানোরে চাল ডিলারের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ মহানগরীতে এক মাদকসেবীকে কারাদণ্ড ও অর্থদন্ড প্রদান আত্রাইয়ে ‘আত্রাই’ পত্রিকার প্রকাশনা উৎসব, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান সত্যিই অবসর নিচ্ছেন অমিতাভ বচ্চন? খোঁচা দিয়েই জল্পনায় প্রতিক্রিয়া জানালেন বর্ষীয়ান তারকা এক মেম্বারকে স্বামী দাবি করে ‘দুই স্ত্রীর’ চুল টানাটানি গণেশপুজোয় দিশার পোশাক ঘিরে বিতর্ক! কৃতির প্রসঙ্গ টেনে ‘দ্বিচারিতা’র প্রশ্ন নেটদুনিয়ায় আর্জেন্টাইন ক্লাবের ৮৭ বছরের বিশ্ব রেকর্ড ভাঙল আল নাসর এবার পোশাক-বিতর্কে দিশা! পশ্চিমবঙ্গে গোরুর মাংসে কড়াকড়ি, খাদ্যাভ্যাস পরিবর্তনে বাধ্য হচ্ছেন নাগরিকরা হরমুজে আরও একটি অত্যাধুনিক মার্কিন ড্রোন ভূপাতিত করলো ইরান ইরান যুদ্ধের সাত মাসে গোলাবারুদের গুরুতর সঙ্কটে পড়েছে মার্কিন বাহিনী! চীন সফরে আরাগচি, আলোচনায় মধ্যপ্রাচ্য যুদ্ধ ও হরমুজ প্রণালি শর্ত না মানলে ট্রাম্পের সঙ্গে আলোচনা নয়: ইরান বিদেশি ভাষা শিখতে ১০ লাখ টাকা পর্যন্ত ঋণ সুবিধা দেবে সরকার তিন মাসে কোটিপতি অ্যাকাউন্ট বেড়েছে ৫ হাজার মারা গেলেন নির্মাতা মারুফ হোসেন সজীব মাদক মামলার আসামি গ্রেপ্তারে গিয়ে স্বজনদের হামলায় ৪ পুলিশ আহত রাণীশংকৈলে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু কুমিল্লায় ফুফু-ভাতিজাকে কুপিয়ে হত্যা

রাজশাহী মহানগনীতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ১৪-০৯-২০২৬ ০৬:১০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৯-২০২৬ ০৬:১০:০১ অপরাহ্ন
রাজশাহী মহানগনীতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ রাজশাহী মহানগনীতে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ২
রাজশাহী মহানগনীতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজা ও ইয়াবা ট্যাবলেট সহ দুইজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। 

রোববার (১৩ সেপ্টেম্বর) বিকাল ৫টা থেকে রাত পোনে ১১টা পর্যন্ত মহানগরীর বিভিন্ন এলাকায় অভিযান চারিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী মহানগরীর দামকুড়া থানার হরিপুর কলোনী গ্রামের মো: সাজ্জাদ হোসেনের ছেলে মো: আ: মুমিন (২৮) ও কাশিয়াডাঙ্গা থানার গুড়িপাড়া গোলজারবাগ গ্রামের মো: আনসারের ছেলে মো: শরিফুল ইসলাম (৩৭)।

সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, রোববার (১৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে দামকুড়া থানা পুলিশ হরিপুর খড়িয়ার ধার এলাকায় অভিযান চালিয়ে মো: আ: মুমিন (২৮)-কে গ্রেপ্তার করা হয়। এসময় তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও মাদক পরিবহনে ব্যবহৃত ১টি অটোরিক্সা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়। ছাড়াও দামকুড়া থানা পুলিশ একই তারিখ বিকাল আনুমানিক ৫টার দিকে সোনাইকান্দি গ্রামে ফসলি জমি থেকে পরিত্যক্ত অবস্থায় ২০ বোতল কোডিন ফসফেট সিরাপ উদ্ধার করে। 

অন্যদিকে, কর্ণহার থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক পৌনে ১১টার দিকে বেজুড়া এলাকায় হাজ্বি খোস মোহাম্মদের বসতবাড়িতে অভিযান চালিয়ে মো: শরিফুল ইসলামকে গ্রেপ্তার করে। এসময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উল্লেখ্যে, গ্রেপ্তারকৃত আসামি শরিফুলের বিরুদ্ধে আরএমপি’র কাশিয়াডাঙ্গা থানায় ১টি পেনাল কোড আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে। পরিত্যক্ত অবস্থায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের মালিককে শনাক্ত করতে পুলিশি কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার

রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে হেরোইন, ট্যাপেন্টাডল ও ইয়াবা সহ ৪জন গ্রেপ্তার