ঢাকা , মঙ্গলবার, ৩০ জুন ২০২৬ , ১৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাণীশংকৈলে টেকসই কৃষি বিষয়ে কৃষক সম্মেলন চাঁপাইনবাবগঞ্জে নদীতে ডুবে ৩ জন নিখোঁজ ২৫ বছর পর জিম্বাবুয়ের কাছে ইনিংস ব্যবধানে হার বাংলাদেশের রাস্তায় হেনস্তার শিকার ‘বিগ বস কন্নড়’ খ্যাত তারকা রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক সংসদে জুয়া প্রতিরোধ আইন পাস, অনলাইন বেটিংয়ে ৫ কোটি টাকা পর্যন্ত অর্থদণ্ড ছয় বছরের শিশুকে যৌন নিপীড়ন, মসজিদের ইমাম গ্রেপ্তার শিক্ষাকে সার্টিফিকেটনির্ভর না রেখে কর্মদক্ষতা বৃদ্ধিতে জোর দিতে হবে: তারেক রহমান তানোরের তালন্দ কলেজে ফের নিয়োগ বোর্ড স্থগিত জনমনে ক্ষোভ নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন উর্ফী জাভেদের ধর্ম পরিবর্তন নিয়ে তোলপাড় ঠাকুরগাঁওয়ে ৭ মাস ধরে ভাঙা কালভার্ট: বিকল্প পথে চলাচল, দুর্ঘটনার শঙ্কায় হাজারো মানুষ মাত্র ৫ মিনিটের টাবাটা করলেই চেহারা থাকবে ছিপছিপে দিনাজপুরের চিরিরবন্দরের জোড়া হত্যা মামলার প্রধান আসামিসহ ২ জন গ্রেফতার সিংড়ায় দুই ট্রাকের রেষারেষি: প্রাণ গেল অটোভ্যান চালকের সুপ্রিম কোর্টে ‘বড় জয়’ ট্রাম্পের! তবে ‘বড় ধাক্কা’ খেতে হল যৌন নির্যাতনের মামলায় তানোরে লক্ষ্যমাত্রা অনুযায়ী ধান সংগ্রহ অভিযান সম্পন্ন হতে চলেছে ঠাকুরগাঁওয়ে পাচারের আগেই উদ্ধার ১১৫ কেজির বিরল বিষ্ণুমূর্তি, মূল্য প্রায় সাড়ে ৩ কোটি টাকা; গ্রেপ্তার-২ জুনে বিদ্যুৎ বিল বেশি এলে যা করবেন রাণীনগরে ৪০লিটার মদ ও ট্যাপেন্টাডলসহ দুইজন আটক

২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়ে

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৯:০৬:৫০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৯:০৬:৫০ অপরাহ্ন
২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়ে ফাইল ফটো
২০২৪-২০২৫ করবর্ষে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের সংখ্যা ১৭ লাখ ছাড়িয়ে গেছে। আর অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের উদ্দেশ্যে ২১ লাখ ৬৫ হাজার ৩২১ জন করদাতা রেজিস্ট্রেশন করেছেন।

মঙ্গলবার (১ জুলাই) বিষয়টি নিশ্চিত করে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা আল আমিন শেখ বলেন, চলতি বছরে অনলাইনে রিটার্ন দাখিলের সংখ্যা ১৭ লাখ অতিক্রম করেছে। একইসঙ্গে অনলাইনে রিটার্ন দাখিলের জন্য রেজিস্ট্রেশনের সংখ্যা ২১ লাখ অতিক্রম করেছে।

এনবিআর জানায়, এনবিআর অটোমেশনের আওতায় অনলাইনে রিটার্ন দাখিল প্রক্রিয়া এক যুগান্তকারী পদক্ষেপ হিসেবে করদাতাদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে এবং স্বতঃ:স্ফূর্ত রিটার্ন দাখিলে করদাতাদের উদ্বুদ্ধ করেছে। করদাতাদের নিরবিচ্ছিন্ন সেবা প্রদানের লক্ষ্যে সারা বছর ধরে অনলাইনে রিটার্ন দাখিল এবং অনলাইনে তাৎক্ষণিক আয়কর সনদ প্রদান অব্যাহত ছিল যা চলমান থাকবে। সেইসঙ্গে রিটার্ন দাখিলের পর করদাতা কর্তৃক রিটার্নে কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হলে আয়কর আইন ২০২৩ এর ১৮০(১) ধারা মোতাবেক মূল রিটার্ন দাখিলের ১৮০ দিনের মধ্যে ১৮০(২) ধারায় ঘরে বসেই সহজে অনলাইনে সংশোধিত রিটার্ন দাখিলের সুযোগ অব্যাহত থাকবে ।

এনবিআর আরও জানায়, জাতীয় রাজস্ব বোর্ডের www.etaxnbr.gov.bd ওয়েবসাইট ব্যবহার করে ব্যক্তিশ্রেণির করদাতারা সহজে এবং দ্রুত তাদের ২০২৪-২০২৫ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করে দাখিলকৃত রিটার্নের কপি, প্রাপ্তি স্বীকারপত্র, আয়কর সনদ, টিআইএন সনদ ডাউনলোড ও প্রিন্ট করতে পারছেন। একইসঙ্গে ইন্টারনেট ব্যাংকিং, কার্ড পেমেন্ট (ডেবিট/ক্রেডিট কার্ড) ও মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে করদাতারা কর পরিশোধের সুবিধা ও কর সমন্বয়ের সুবিধা পাচ্ছেন। এই বিষয়ে কল সেন্টার ও e-mail এর মাধ্যমে সার্বক্ষণিক সহযোগিতা প্রদান করা হচ্ছে। ই-রিটার্ন সিস্টেমটিকে আরও সহজ, সমৃদ্ধ ও করদাতাবান্ধব করার প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানায় এনবিআর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন

নানা আয়োজনে রাজশাহীতে সাঁওতাল বিদ্রোহ দিবস পালন