ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ অ্যাপার্টমেন্ট থেকে পর্নো তারকার মরদেহ উদ্ধার হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ভারতে গরুর সঙ্গে সঙ্গমের অভিযোগে যুবক গ্রেপ্তার সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নতুন করে বিয়ের বন্ধনে সাবেক স্ত্রী জেমিমা, কারাগারে গুরুতর অসুস্থ ইমরান খান ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ভুয়া পরোয়ানায় গ্রেপ্তারের আগে যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের ২ মাসে ৬ কেজি ওজন কমিয়েছেন, দীঘির রূপে ‘উত্তাল’ সমুদ্রসৈকত একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর খেলার সাথীর বাবাই ঘাতক, সাত বছরের শিশুকে ধর্ষণের পর খুন মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার গৃহকর্ত্রীর গরম খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত তানিয়া, মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা সরকারের হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৮:১২:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৮:১২:৪৮ অপরাহ্ন
৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার
তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে সাধারণ মানুষের কৌতূহল আর চর্চা নতুন কিছু নয়। এই চর্চার কেন্দ্রে ক্যারিয়ারের শুরু থেকেই ছিলেন বলিউড অভিনেত্রী নীনা গুপ্তা। একা হাতে সন্তান বড় করা থেকে শুরু করে সমাজের চেনা ছক ভাঙা-সব মিলিয়ে বারবার খবরের শিরোনাম হয়েছেন তিনি। তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে ৬৭ বছর বয়সে এসেও মা হওয়া নিয়ে ধেয়ে আসা অনাকাঙ্ক্ষিত প্রশ্নের এক কড়া জবাব দিয়েছেন এই জ্যেষ্ঠ অভিনেত্রী।

সাক্ষাৎকারে নীনা গুপ্তাকে জিজ্ঞাসা করা হয়, চারপাশ থেকে যখন ‘কবে বিয়ে করবেন’ বা ব্যক্তিগত বিষয় নিয়ে প্রশ্ন ওঠে, তখন তিনি কীভাবে তা সামলান। জবাবে অভিনেত্রী বলেন, ‘আমি তো আর তোমার বাবার টাকায় চলি না। তোমার ওপর নির্ভরশীলও নই। তোমার সমস্যাটা কী? তুমি কি বিয়ে করেছ নাকি করোনি?- বিষয়গুলোকে আমি এভাবেই সামলাই।’

কয়েক মাস আগে সামাজিক মাধ্যমে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়েছিল। রাশমিকা মান্দানার বিয়ে বাড়ি থেকে এ জল্পনার সূত্রপাত। সে অনুষ্ঠান থেকে জেষ্ঠ এ অভিনেত্রীর কিছু ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে; নেটিজেনদের একাংশ দাবি করেন, ষাটোর্ধ্ব বয়সে মা হতে যাচ্ছেন তিনি।

সেই গুঞ্জন প্রসঙ্গে নীনা গুপ্তা জানান, এটি শুধুই শাড়ির ভাঁজের কারণে তৈরি ভুল ধারণা ছিল। তিনি বলেন, ‘আমি শাড়ি পরেছিলাম এবং সেটি ঠিকঠাক করার সময়ে কোমরের কাছে কিছুটা ফোলা মতো হয়ে গিয়েছিল। তা দেখে লোকজন বলতে শুরু করল-৬০ বছর বয়সে আমি নাকি অন্তঃসত্ত্বা! আমিও আমার টিমকে বলে দিয়েছিলাম যে তারা যেন বলে দেয় আমি অন্তঃসত্ত্বা। এমনকি পরিচিত কাউকে শরীর নিয়ে কটাক্ষ বা বডি শেমিং করা হলে আমি তাদেরও পরামর্শ দিই রসিকতা করে বলতে যে তারা অন্তঃসত্ত্বা।’

পাঁচ দশকের দীর্ঘ অভিনয় জীবন নীনা গুপ্তার। তিনি সেই ক্ল্যাসিক যুগের নায়িকা। সাম্প্রতিক সময়ে ‘বধ টু’, ‘বাধাই হো’, ‘মেট্রো... ইন দিনো’ সিনেমায় কাজ করে আলোচনায় ছিলেন। বড় পর্দার পাশাপাশি ওটিটি কনটেন্টেও নিয়মিত কাজ করেন অভিনেত্রী।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার