ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ , ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরের মোহাম্মদপুর বাজারে নতুন বিসিআইসি সার ডিলার নিয়োগ রাজশাহীতে ৪র্থ মেট্রোপলিটন জেলা কাব ক্যাম্পুরীর সমাপনী ও ক্যাম্প ফায়ার অনুষ্ঠিত রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৭:৫৬:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৭:৫৬:৫৯ অপরাহ্ন
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের সবচেয়ে বড় স্কুল বিজ্ঞান বিতর্ক উৎসবে রাজশাহী জেলার চ্যাম্পিয়ন হয়েছে সিরোইল উচ্চ বিদ্যালয়।

রোববার সকাল সাড়ে ৯টায় রাজশাহী কলেজ মিলনায়তনে জেলার ৮টি স্কুলের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিতর্কের প্রথম পর্বটি অনুষ্ঠিত হয়।  

সকালে বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন রাজশাহী কলেজে অধ্যক্ষ প্রফেসর মো. ইব্রাহিম আলী। বিতর্কের চূড়ান্ত পর্ব শেষে পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিকেলে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-০৩ (পবা-মোহনপুর) আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন। পুরস্কার বিতরনীতে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী উন্নয়ক কর্তৃপক্ষের চেয়ারম্যান আবুল কালাম আজাদ সু্ইট, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিসারিজ বিভাগের  অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা, নগর পুলিশের অতিরিক্ত কমিশনার ফারুক হোসেন, উপ-পুলিশ কমিশনার গাজিউর রহমান। সভাপতিত্ব করেন সমকালের রাজশাহী ব্যুরো প্রধান সৌরভ হাবিব। 
প্রধান অতিথির বক্তেব্যে রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শরিফুল হক মিলন বলেন, সমসাময়িক বিষয়ে বিজ্ঞান ও যুক্তিনির্ভর বিতর্ক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ধরনের বিতর্কের চর্চা সমাজ ও শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান চর্চায় নতুন দ্বার উন্মোচন করবে। একটি সৃষ্টিশীল জাতি তৈরি করতে সহায়ক হবে।  

বিতর্কের চূড়ান্ত পর্বে ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের সৃজনশীলতার জন্য হুমকি নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার’ মোশনে পক্ষ দলের হয়ে বিতর্ক করে রাজশাহী কলোজিয়েট স্কুল ও বিপক্ষে যুক্তি দেয় সিরোইল সরকারি উচ্চ বিদ্যালয়ের বিতার্কিকরা।

চূড়ান্ত পর্বে সিরোইল স্কুল জেলায় বিজয়ী হয়।

বিতর্কে অংশগ্রহণকারী অন্য স্কুলগুলো হলো- গভর্মেন্ট ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, হাজী মুহাম্মদ মুহসিন সরকারী উচ্চ বিদ্যালয়, রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এ্যান্ড কলেজ, সরকারি প্রমথনাথ বালিকা উচ্চ বিদ্যালয় এবং পুঠিয়া বালিকা উচ্চ বিদ্যালয়।

বিতর্ক অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফিশারিজ বিভাগের অধ্যাপক ফৌজিয়া এদিব ফ্লোরা, রফিক রোহান শাহ, রুবাইয়া জান্নাত বৃষ্টি, আবু নাঈম, নেছার উদ্দিন চৌধুরী, পিয়া খানম, ছাদিকা আহসান শ্রেয়া, আমেনা খাতুন, জুবায়ের আহমেদ, আব্দুর রব জিমহা, হাসান মোহাম্মদ সাফিদ, পার্থ কুমার বিশ্বাস, সরওয়ার নিজাম তামিম।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

রাজশাহীতে জমি ও দোকানঘর দখলচেষ্টার অভিযোগ, প্রতিকার চেয়ে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন