ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদ দখলের দাবি ট্রাম্পের, নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময় চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার অবাক শেহনাজ গিল ভক্তের বুকে নিজের চেহারা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৭:৩৭:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৭:৩৭:০৩ অপরাহ্ন
বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের
কুড়িয়ে পাওয়া টাকা প্রকৃত মালিকের হাতে ফিরিয়ে দিতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন শেরপুরের ঝিনাইগাতীর এক যুবক। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার চালিয়েও মালিকের সন্ধান না পেয়ে এবার বাজার ও আশপাশের এলাকায় মাইকিং করে টাকার প্রকৃত মালিককে খুঁজছেন আতিকুর রহমান খান। তার এমন উদ্যোগে স্থানীয়দের মধ্যে প্রশংসা তৈরি হয়েছে।

গত বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঝিনাইগাতী বাসস্ট্যান্ড এলাকায় পড়ে থাকা অবস্থায় কিছু টাকা পান ঝিনাইগাতী সদর বাজারের বাসিন্দা আতিকুর রহমান খান। টাকা নিজের কাছে রেখে না দিয়ে সেদিন থেকেই প্রকৃত মালিকের সন্ধানে বিভিন্নভাবে চেষ্টা শুরু করেন তিনি।

প্রথমে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়ে টাকার মালিকের সন্ধান করা হয়। দিনভর প্রচার চালানোর পরও কেউ টাকার দাবিদার হিসেবে যোগাযোগ না করায় শেষ পর্যন্ত মাইকিং করার উদ্যোগ নেন আতিকুর রহমান।

মাইকিং করে জানানো হচ্ছে, কেউ টাকা হারিয়ে থাকলে টাকার পরিমাণ, কোথায় হারিয়েছেন এবং প্রয়োজনীয় তথ্য ও প্রমাণসহ যোগাযোগ করতে পারবেন। যাচাই বাছাইয়ের পর টাকার প্রকৃত মালিকের কাছে তা তুলে দেওয়া হবে।

কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারের পাশাপাশি মাইকিং করে মালিক খোঁজার ঘটনায় স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। অনেকেই বলছেন, নিজের কাছে রেখে দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও প্রকৃত মালিককে খুঁজে বের করতে এমন উদ্যোগ নেওয়া বিরল।

স্থানীয়রা আতিকুর রহমান খানের উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। তাদের মতে, অন্যের সম্পদ নিজের কাছে না রেখে প্রকৃত মালিকের কাছে ফিরিয়ে দেওয়ার এই মানসিকতা সমাজে সততা ও নৈতিকতার ইতিবাচক দৃষ্টান্ত তৈরি করতে পারে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত