ঢাকা , শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬ , ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ষষ্ঠ শ্রেণির ছাত্রী তাহমিনাকে অপহরণ, গ্রেপ্তারি পরোয়ানা সত্ত্বেও প্রকাশ্যে অভিযুক্তরা দুর্গাপূজার শুভেচ্ছাবার্তা ধর্ম যার যার, রাষ্ট্র সবার: প্রধানমন্ত্রী দেশি বীজ ও প্রকৃতিবান্ধব কৃষিতে পুষ্টিসমৃদ্ধ আগামীর আহ্বান রাবি শিক্ষার্থীর প্রাইভেট কারের চাপায় রিকশাচালক নিহত, শিশু সহ আহত ২ প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজশাহী সফর উপলক্ষে প্রস্তুতিমূলক সভা ফিলিস্তিনিদের প্রতি সমর্থন জানালেন বারাক ওবামা প্রধানমন্ত্রীর আসন্ন রাজশাহী সফর ঘিরে প্রস্তুতিমূলক সভা জেলা প্রশাসনের প্রথম দিনেই রজনীকান্তের জেলার ২-এর বাজিমাত ঈশ্বরদীতে ১১ বছরের শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, ষাটোর্ধ্ব বৃদ্ধ গ্রেপ্তার মেয়ের লাঠির আঘাতে আহত পিতা, বিষাক্ত পদার্থ সেবনে মৃত্যু সুনামগঞ্জে মাকে কুপিয়ে হত্যা, ছেলে আটক বাগানে গাছের পাতা সংগ্রহ করতে গিয়ে ৯ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬০ বছরের বৃদ্ধা ভিক্ষুককে ধর্ষণের অভিযোগ, হাসপাতালে ভর্তি ইমরান খানের পাশে থাকার বার্তা প্রেমিকা লেখার নেশার ঘোরে বাথটবে পড়ে গেলেন অর্জুন-গঙ্গা ইসরায়েলের নতুন নিরাপত্তা বিধি মানবে এয়ার ফ্রান্স ও স্মার্টউইংস হোয়াইট হাউসে প্রথম ব্রিফিংয়েই ট্রাম্পকে স্বামী বলে সম্বোধন, কেটি জাকারিয়ার সৌদি আরবের বিরুদ্ধে দীর্ঘমেয়াদি লড়াইয়ের প্রস্তুতি হুথিদের মহারাজপুরের আমবাগান থেকে ৯২টি ককটেল ও বিস্ফোরক তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার বাংলাদেশি দুই পুলিশকে বিএসএফের ধরে নিয়ে যাওয়ার ঘটনায় যা বলছে বিজিবি

রাজশাহীতে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৪:৫৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৪:৫৬:২৭ অপরাহ্ন
রাজশাহীতে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার রাজশাহীতে আওয়ামী লীগের তিন নেতা গ্রেপ্তার
রাজশাহী মহানগরীর বোয়ালিয়া থানা এলাকায় অভিযান চালিয়ে আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

পুলিশের দাবি, কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল, লিফলেট বিতরণ, সরকারবিরোধী প্রচারণা এবং এসব কর্মকা-ে অর্থের জোগান দেওয়ার সঙ্গে তারা জড়িত ছিলেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: নওগাঁ জেলা আওয়ামী লীগের উপদপ্তর সম্পাদক প্রদীপ কুমার সরকার (৬০), জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া সম্পাদক মোঃ সাদেকুল ইসলাম (৪০) এবং আত্রাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ গোলাম মোস্তফা চৌধুরী ওরফে বাদল (৬৫)। তিনজনই নওগাঁ জেলার স্থায়ী বাসিন্দা।

রবিবার বিকালে করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান। 

তিনি জানান, শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালিয়া থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিযে আওয়ামী লীগেরতিনজন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। 

তাদের বিরুদ্ধে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের একত্রিত করা, গোপন বৈঠক এবং সরকারকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে যুক্ত থাকার তথ্য-প্রমাণ পাওয়া গেছে।

নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম চালানোর পাশাপাশি বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল আয়োজন ও পোস্টার লাগানোর সঙ্গেও তাদের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

তিনি আরও জানান  গ্রেপ্তার ব্যক্তিরা বিভিন্ন কমিউনিকেশন অ্যাপ ব্যবহার করে সরকারবিরোধী উসকানিমূলক বক্তব্য প্রচার, লোকজনকে এসব কর্মকা-ে উদ্বুদ্ধ করা এবং বিভিন্নভাবে সহযোগিতা করে আসছিলেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রবিবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। 

উল্লেখ্য, গ্রেপ্তার প্রদীপ কুমার সরকারের বিরুদ্ধে নওগাঁ সদর থানায় পেনাল কোডে একটি মামলা রয়েছে। গোলাম মোস্তফা ওরফে বাদলের বিরুদ্ধে আত্রাই থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি ও পেনাল কোডে তিনটি মামলা এবং ঢাকার পল্টন থানায় একটি সিআর মামলা রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক

কয়েরদাঁড়া খ্রিস্টানপাড়ার প্রধান ফটক ও ইউনিব্লক রাস্তার উদ্বোধন করলেন রাসিক প্রশাসক