ঢাকা , সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ , ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সিংড়ায় ৩টি বাঁশের সৌঁতিজাল অপসারণ অ্যাপার্টমেন্ট থেকে পর্নো তারকার মরদেহ উদ্ধার হরমুজে অত্যাধুনিক মার্কিন ড্রোন ধ্বংসের দাবি ইরানের ভারতে গরুর সঙ্গে সঙ্গমের অভিযোগে যুবক গ্রেপ্তার সৌদির কিং খালিদ বিমান ঘাঁটিতে হুতিদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা নতুন করে বিয়ের বন্ধনে সাবেক স্ত্রী জেমিমা, কারাগারে গুরুতর অসুস্থ ইমরান খান ডাকসুতে জিন্নাহর ছবি প্রদর্শনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে: ঢাবি কর্তৃপক্ষ ভুয়া পরোয়ানায় গ্রেপ্তারের আগে যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের ২ মাসে ৬ কেজি ওজন কমিয়েছেন, দীঘির রূপে ‘উত্তাল’ সমুদ্রসৈকত একক কনসার্ট নিয়ে আসছেন বাপ্পা মজুমদার দেশের ৮টি বিভাগে বৃষ্টির আভাস, বাড়বে গরমও এশার নামাজ পড়ে ফজরে এসে মুসল্লিরা দেখেন মসজিদ বিলীন পদ্মায় মাইকে ‘ডাকাত’ ঘোষণা দিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগ নেতাকে পিটিয়ে-কুপিয়ে হত্যা বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ৪০ ঘণ্টা পর হস্তান্তর খেলার সাথীর বাবাই ঘাতক, সাত বছরের শিশুকে ধর্ষণের পর খুন মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার গৃহকর্ত্রীর গরম খুন্তির ছ্যাঁকায় ক্ষতবিক্ষত তানিয়া, মৃত্যুযন্ত্রণায় কাতরাচ্ছে হাসপাতালে পুলিশকে পাথর ছুড়ে আসামি ছিনিয়ে নিলো মাদক কারবারিরা শ্রেণিকক্ষ সংকটে বটতলায় ক্লাস করছে শিক্ষার্থীরা সরকারের হারানো অস্ত্রের তথ্য দিলে মিলবে পুরস্কার

রাজশাহীতে ৬৫ লাখ টাকার হেরোইনসহ নারীসহ গ্রেপ্তার ৪

  • আপলোড সময় : ১৩-০৯-২০২৬ ০৪:৪৭:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৩-০৯-২০২৬ ০৪:৪৭:১৭ অপরাহ্ন
রাজশাহীতে ৬৫ লাখ টাকার হেরোইনসহ নারীসহ গ্রেপ্তার ৪ রাজশাহীতে ৬৫ লাখ টাকার হেরোইনসহ নারীসহ গ্রেপ্তার ৪
রাজশাহী মহানগরীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে নারীসহ চার মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে আরএমপি পুলিশের বিশেষ টিম। শনিবার দুপুরে চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম প্রফেসরপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৬৫ গ্রাম হেরোইন ও মাদক বিক্রির নগদ ৪ হাজার ৫৭০ টাকা জব্দ করা হয়েছে। জব্দকৃত হেরোইনের আনুমানিক মূল্য ৬৫ লাখ টাকা।

গ্রেপ্তারকৃতরা হলো: মহানগরীর ছোটবনগ্রাম এলাকার মোঃ আমিনুল ইসলাম মিন্টু (৫৮), তাঁর স্ত্রী মোসাঃ কলি বেগম (৫০), বোয়ালিয়া থানার হেতেম খাঁ এলাকার মোঃ হাসান (৩২) এবং চন্দ্রিমা থানার ছোটবনগ্রাম পূর্বপাড়া এলাকার মোঃ আলামিন (৩৫)।

রবিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, শনিবার দুপুর পৌনে ৪টার দিকে মিন্টুর বসতবাড়িতে অভিযান চালিয়ে হেরোইন ও নগদ টাকা উদ্ধার করা হয়। 

জিজ্ঞাসাবাদে জানা গেছে, হাসান ও আলামিন দীর্ঘদিন ধরে মিন্টু ও কলির সহযোগী হিসেবে মাদক বিক্রি করে আসছিলেন। পুলিশের তথ্যমতে, মিন্টু পেশাদার মাদক কারবারী। তাঁর বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগের সাতটি মামলা রয়েছে। এসব মামলায় বিভিন্ন সময়ে তাঁকে গ্রেপ্তারও করা হয়েছিল।

গ্রেপ্তার অপর আসামি হাসানের বিরুদ্ধেও বোয়ালিয়া থানায় পেনাল কোডে দুটি মামলা রয়েছে। পুলিশ বলছে, মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই বিশেষ মাদকবিরোধী টিম এ অভিযান পরিচালনা করে। অভিযানে উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ ৬৫ গ্রাম হওয়ায় ঘটনাটিকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার চারজনের বিরুদ্ধে চন্দ্রিমা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের পূর্বক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী সুজন গ্রেপ্তার