ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদ দখলের দাবি ট্রাম্পের, নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময় চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার অবাক শেহনাজ গিল ভক্তের বুকে নিজের চেহারা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৭:০৫:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৭:০৫:০৬ অপরাহ্ন
ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসব্যাপী  পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান
ডেঙ্গু প্রতিরোধ ও নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে রাজশাহীতে তিন মাসব্যাপী বিশেষ কর্মসূচি শুরু করেছে রাজশাহী সিটি কর্পোরেশন (রাসিক)।

কর্মসূচির অংশ হিসেবে ফগার স্প্রে ও বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

শনিবার দুপুর ১২টায় রাজশাহী সরকারি মহিলা কলেজ ছাত্রীনিবাসে এ কার্যক্রমের উদ্বোধন করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য দেন রাজশাহী বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মোঃ ইউসুফ আলী।

উদ্বোধনী অনুষ্ঠানে রাসিক প্রশাসক বলেন, ডেঙ্গু পরিস্থিতি সফলভাবে মোকাবিলা ও নগরীর পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সারাদেশে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। প্রধানমন্ত্রীর অনুশাসন বাস্তবায়নে রাজশাহী সিটি কর্পোরেশনও যথাযথভাবে কাজ করে যাচ্ছে।

তিনি বলেন, ‘ডেঙ্গু প্রতিরোধে তিন মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করা হবে। ডেঙ্গুমুক্ত মহানগরী গড়তে নগরবাসীর সহযোগিতা প্রয়োজন। সকলের সম্মিলিত সহযোগিতায় আমরা ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তুলব, ইনশাআল্লাহ।’

এর আগে মহানগরীর সোনাদিঘি মোড়সহ বিভিন্ন এলাকায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন ও বিভাগীয় কমিশনার মোঃ ইউসুফ আলী নগরবাসীর মধ্যে এসব লিফলেট বিতরণ করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতন হওয়ার আহ্বান
জানান।

অনুষ্ঠানে অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) মোঃ রেজাউল আলম সরকার, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, অতিরিক্ত জেলা
প্রশাসক (সার্বিক) মোহাঃ সবুর আলী, রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, সচিব সোহেল রানা, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফ.এ.এম. আঞ্জুমান আরা বেগম এবং মহানগর ছাত্রদলের আহ্বায়ক
লিমন উপস্থিত ছিলেন।

এ ছাড়া রাসিকের কর্মকর্তা-কর্মচারী, পরিচ্ছন্নতাকর্মী, বিডি ক্লিনের সদস্য, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও নগরীর গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তিন মাসব্যাপী এ কর্মসূচির আওতায় নগরীর বিভিন্ন এলাকায় বিশেষ পরিচ্ছন্নতা কার্যক্রম, মশক নিধনে ফগার স্প্রে এবং জনসচেতনতামূলক কার্যক্রম
পরিচালনা করা হবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত