ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

নতুন অস্ত্র ‘ব্ল্যাকআউট বম্ব’ নিয়ে হাজির চিন!

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:৫১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:৫১:২১ অপরাহ্ন
নতুন অস্ত্র ‘ব্ল্যাকআউট বম্ব’ নিয়ে হাজির চিন! ছবি: সংগৃহীত
নতুন একটি অস্ত্র নিয়ে আসছে চিন। নিজেদের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি-তে এই অস্ত্র সংক্রান্ত একটি অ্যানিমেটেড ভিডিয়োও প্রকাশ করছে তারা। চিনের নতুন এই অস্ত্রের নাম ‘ব্ল্যাকআউট বম্ব’। আর নয়া এই বোমাকে ঘিরেই জল্পনা তুঙ্গে। বিশেষ করে যখন মধ্য এশিয়ায় সদ্য যুদ্ধ পরিস্থিতির অবসান ঘটেছে, সেই সময়ে নতুন এই অস্ত্র প্রকাশ্যে এনে কি কোনও বার্তা দিতে চাইল চিন? তা নিয়েও জোর জল্পনা, আলোচনা শুরু হয়েছে।

‘ব্ল্যাকআউট বম্ব’-এর আর এক নাম ‘গ্রাফাইট বম্ব’। এটি এমন একটি অস্ত্র যেটি কোনও বিস্ফোরণ না ঘটিয়েই কোনও একটি শহরকে অচল করে দিতে পারে বলে দাবি করেছে চিন। এই বোমার কাজ হল নিঃশব্দে গোটা শহরের বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দেওয়া। এই বোমা মূলত হাই ভোল্টেজ বিদ্যুৎ, ট্রান্সফর্মার এবং বিদ্যুৎকেন্দ্রগুলিকে নিশানা বানাবে। কার্বন ফিলামেন্টকে ব্যবহার করে বিদ্যুৎ ব্যবস্থায় শর্ট সার্কিট সৃষ্টি করে পুরো ব্যবস্থাকে অচল করে দেবে।

চিনের সরকারি সংবাদমাধ্যম সিসিটিভি-র তথ্য বলছে, মূলত কোনও শহরের বিদ্যুৎকেন্দ্রগুলি চিহ্নিত করে সেগুলিকে নিশানা বানাতে সক্ষম এই বোমা। এক একটি বোমা ১ লক্ষ সাড়ে সাত হাজার বর্গ ফুট এলাকার বিদ্যুৎ ব্যবস্থাকে অচল করে দিতে পারে। ওই সংবাদমাধ্যমে আরও দাবি করা হয়েছে, এই বোমা ভূমি থেকে উৎক্ষেপণ করা যায়। ক্ষেপণাস্ত্রের মতো কাজ করে। ২৯০ কিলোমিটার দূরত্বের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই বোমা। একটি বোমায় ৪৯০ কেজি বিস্ফোরক থাকবে। বোমা থেকে ছোট ছোট সিলিন্ডারের মতো অংশ আলাদা হয়ে লক্ষ্যবস্তুকে নিশানা করে। অনেকেই মনে করছেন, আধুনিক বিশ্বে এই বোমা যুদ্ধের কৌশল বদলে দিতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ