ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময় চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার অবাক শেহনাজ গিল ভক্তের বুকে নিজের চেহারা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি একসঙ্গে বেড়ে ওঠা, পানিতে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যু নগরীতে ৩ মাদকসেবী গ্রেপ্তার

রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৬:৩৬:৫৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৬:৩৬:৫৮ অপরাহ্ন
রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ বাতিলের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার শিবদিঘি যাত্রীছাউনি মোড়ে সর্বস্তরের সচেতন জনগণ ও রাণীশংকৈল উপজেলা উন্নয়ন ফোরামের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তারা বলেন, সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান রাণীশংকৈলে যোগদানের পর থেকে সততা, নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর দায়িত্বকালে ভূমি সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি ও ভোগান্তি অনেকটাই কমেছে। একই সঙ্গে ভূমি ব্যবস্থাপনায় এসেছে দৃশ্যমান ইতিবাচক পরিবর্তন।

গণঅধিকার পরিষদের সহ-সভাপতি মামুনুর রশিদ মামুন বলেন, মাদকবিরোধী অভিযান, ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ, পরিবেশ ও নদী রক্ষা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে মুজিবুর রহমান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। বিশেষ করে ভূমি অফিসে দালালচক্রের দৌরাত্ম্য কমিয়ে সাধারণ মানুষকে হয়রানিমুক্ত ভূমি সেবা দিতে তাঁর ভূমিকা প্রশংসনীয়।

তিনি আরো বলেন, বর্তমানে রাণীশংকৈলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কর্মরত না থাকায় প্রশাসনিক কার্যক্রম ব্যাহত হচ্ছে।  এজন্য অভিজ্ঞ ও দক্ষ কর্মকর্তা হিসেবে মুজিবুর রহমানের উপস্থিতি গুরুত্বপূর্ণ।

এসময় আরো বক্তব্য রাখেন, রাণীশংকৈল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ সরকার, জুলাই যোদ্ধা আল হাবীব, উপজেলা উন্নয়ন ফোরামের সদস্য নাজমুল হোসেন, রেজাউল করিম রাজা, শামসুদ্দিন ইসলাম সাগর, সিজান মাহমুদ, প্রভাষক মজিবুর রহমান পল্লী বিদ্যুৎ সমিতির ইলেকট্রিশিয়ান সুমন  প্রমুখ।
এ সময় বক্তারা অবিলম্বে সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমানের বদলি আদেশ স্থগিত করে তাঁকে রাণীশংকৈল উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদে বহাল রাখার দাবি জানান।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত