ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মোহনপুরে পরিষ্কার-পরিচ্ছন্নতা দিবস পালিত রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল অ্যালকোহল জব্দ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ তানোরে মানববন্ধন নিয়ে উত্তেজনা আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪

পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৬:৩৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৬:৩৩:২১ অপরাহ্ন
পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু
ডেঙ্গুর প্রকোপ প্রতিরোধ ও জনসচেতনতা বাড়াতে রাজশাহীর পুঠিয়ায় শুরু হয়েছে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর পরিষ্কার-পরিচ্ছন্ন করার মধ্য দিয়ে এ কর্মসূচির কার্যক্রম শুরু হয়।

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধনের পর উপজেলা পর্যায়ে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত সালমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শিবু দাশ, উপজেলা কৃষি কর্মকর্তা স্মৃতি রানী, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. রবিউল করিম এবং পুঠিয়া লস্করপুর কলেজের বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোরের (বিএনসিসি) সদস্যরা। এ ছাড়া বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তি, শিক্ষক, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু জনসচেতনতা নয়, বাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও জরুরি। প্রধানমন্ত্রীর নির্দেশনায় সারা দেশে শুরু হওয়া এ অভিযান পুঠিয়ার প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে বাস্তবায়ন করা হবে।

ইউএনও লিয়াকত সালমান বলেন, ডেঙ্গুর ঝুঁকি কমাতে উপজেলা প্রশাসন মাঠপর্যায়ে সক্রিয় থাকবে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, আবাসিক এলাকা ও পাড়া-মহল্লায় মশার প্রজননস্থল চিহ্নিত করে জমে থাকা পানি অপসারণ এবং মশা নিধনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ কাজে সাধারণ মানুষকে সম্পৃক্ত করার ওপরও গুরুত্ব দেওয়া হবে।

পরে উপজেলা পরিষদ চত্বরসহ উপজেলার বিভিন্ন গ্রামে  ও মহল্লায় পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করা হয়। এ সময় বাড়ির আশপাশ, শিক্ষাপ্রতিষ্ঠান ও বিভিন্ন স্থানে জমে থাকা পানি এবং ময়লা-আবর্জনা নিয়মিত পরিষ্কার রাখার আহ্বান জানানো হয়।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে  ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ