ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময় চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার অবাক শেহনাজ গিল ভক্তের বুকে নিজের চেহারা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি একসঙ্গে বেড়ে ওঠা, পানিতে ডুবে একসঙ্গে দুই বোনের মৃত্যু

উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি

  • আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০৬:২৮:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০৬:২৮:৫৫ অপরাহ্ন
উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি
ঢাকা থেকে লালপুরে এসে বিভিন্ন ইউনিয়নে পথসভা করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি। গতকাল বিকেলে লালপুরে
পৌঁছানোর পর তিনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে আয়োজিত পথসভায় বক্তব্য দেন।

এসব পথসভায় স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পথসভায় নেতাকর্মীদের উদ্দেশে সানজিদা ইয়াসমিন তুলি বলেন, “আমি ইতিমধ্যে আপনাদের মাধ্যমে বিভিন্ন উন্নয়নমূলক কাজ সম্পন্ন করেছি। অনেক কাজ চলমান রয়েছে। সামনের দিনগুলোতেও আপনাদের সঙ্গে নিয়ে কোথায় কী
সমস্যা রয়েছে, সেগুলো চিহ্নিত করে সমাধান করবো।”

উন্নয়নমূলক কাজে বাধা দেওয়ার অভিযোগ তুলে তিনি বলেন, “ইতিমধ্যে একটি শ্রেণির লোক আমাদের উন্নয়নমূলক কাজে ঈর্ষান্বিত হয়ে ভয় দেখাচ্ছেন। আমি
তাদের উদ্দেশ্যে বলতে চাই, স্বৈরাচার আওয়ামী লীগের দমন-পীড়নের সামনে দাঁড়িয়ে আন্দোলন-সংগ্রাম করেছি। কখনো পিছিয়ে যাইনি।”

তিনি আরও বলেন, “এখন কারও রক্তচক্ষুর ভয়ে উন্নয়ন কাজ থেকে পিছিয়ে যাবো এমন মেয়ে আমি নই। সামনের দিনগুলোতে আরও বেশি উন্নয়নমূলক কাজ
করে যাবো।”

পথসভাগুলোতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা সানজিদা ইয়াসমিন তুলিকে স্বাগত জানান এবং বিভিন্ন এলাকার সমস্যা ও উন্নয়ন-সংক্রান্ত বিষয় তুলে ধরেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত