ঘরে তখন সকলে ঘুমোচ্ছিলেন। সেই সুযোগে স্ত্রী ও তিন মেয়ের মাথায় ইট দিয়ে পর পর আঘাত করে খুন করলেন পরিবারেরই কর্তা। জয়পুরের গোবিন্দপুরার ঘটনা। নিহত চার জনের মধ্যে রয়েছেন ৪০ বছরের গীতা ঝা এবং তাঁর তিন মেয়ে নন্দিনী, গিরিশা ও রাধিকা। তিন মেয়ের বয়স ১৭ থেকে ২৩ বছরের মধ্যে।
পুলিশ জানিয়েছে, অভিযুক্ত রাহুল ঝা নিহত গীতার স্বামী এবং তিন মেয়ের বাবা। ঘটনার পর থেকে তিনি পলাতক। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক বিবাদের জেরেই তিনি এই খুন করে থাকতে পারেন। তবে ঠিক কী কারণে এবং কী পরিস্থিতিতে হামলা চালানো হয়েছিল, তা স্পষ্ট নয়।
শুক্রবার সকাল ১০টা নাগাদ ঘটনাটি প্রকাশ্যে আসে। বাড়িতে দীর্ঘ সময় কোনও সাড়াশব্দ না পেয়ে সন্দেহ হয় প্রতিবেশী ও আত্মীয়দের। পরে খবর যায় পুলিশে। তাঁরা গিয়ে বাড়ির ভিতর চার জনের দেহ উদ্ধার করেন। সেই সময় বাড়িতে অভিযুক্তের ৮৫ বছরের বাবাও উপস্থিত ছিলেন বলে জানিয়েছে পুলিশ।
খবর ছড়িয়ে পড়তেই বাড়িটির সামনে ভিড় জমে যায়। পরিস্থিতি সামাল দিতে পুলিশ মোতায়েন করা হয়। ঘটনাস্থলে ডাকা হয় ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরির দল এবং ডগ স্কোয়াডকেও। রক্তের নমুনা-সহ বিভিন্ন ফরেন্সিক প্রমাণ সংগ্রহ করা হয়েছে। হামলায় ব্যবহৃত ইটটিও বাজেয়াপ্ত করেছে পুলিশ। সেটি পরীক্ষার জন্য পাঠানো হবে।
জয়পুর পুলিশের ডিসিপি পশ্চিম প্রশান্ত কিরণ জানিয়েছেন, পারিবারিক বিবাদের সম্ভাবনাই আপাতত খতিয়ে দেখা হচ্ছে। তবে হত্যাকাণ্ডের পিছনে ঠিক কী কারণ ছিল, তা এখনও নিশ্চিত নয়। পুলিশের কথায়, “অভিযুক্তকে কী পরিস্থিতি এই হামলা চালাতে প্ররোচিত করেছিল, সেটাই এখন খতিয়ে দেখা হচ্ছে।”
অভিযুক্ত রাহুল ঝাকে ধরতে বিশেষ পুলিশ দল গঠন করা হয়েছে। শহরের বিভিন্ন প্রবেশ ও বেরোনোর পথে নজরদারি বাড়ানো হয়েছে। পাশাপাশি সম্ভাব্য একাধিক জায়গায় তল্লাশি চালানো হচ্ছে।
একই পরিবারের চার সদস্যের এ ভাবে মৃত্যুর ঘটনায় এলাকায় আতঙ্ক তৈরি হয়েছে। কেন এবং কীভাবে এই হত্যাকাণ্ড ঘটল, তার উত্তর খুঁজতেই এখন তদন্তে জোর দিচ্ছে পুলিশ।

আন্তজার্তিক ডেস্ক