ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৭ জনের মৃত্যু প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি, তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি ‘মেটাস্ট্যাটিক’ স্তন ক্যানসার, মহিলারা কী লক্ষণ দেখে সতর্ক হবেন বল নিয়ে ৩ কসরতেই ওজন কমবে, বৃদ্ধি পাবে পেশির জোরও ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে আরও ৫ জনের মৃত্যু ব্যক্তিগত উদ্যোগে দেশের জন্য কাজ করা মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচেও বড় হার নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত স্বামীর নির্যাতনে যৌতুকের বলি গৃহবধূ গন্তব্যে আর ফেরা হলো না আবু সালামের, গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নিভল ২৬ বছরের প্রাণ অশালীন ভাবে স্পর্শ, কুৎসিত অঙ্গভঙ্গি, কিশোরীকে যৌন হয়রানির দায়ে ‘আটক’ রোবট! রাণীশংকৈলে বাড়ি বাড়ি গিয়ে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কর্যক্রমের উদ্বোধন স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ সেলিনার রশ্মিকা মন্দানা হঠাৎ ৪০০ পরিবারকে দত্তক নিলেন একই দিনে দুই মায়ের ঘরে যমজ সন্তান, চার নবজাতকই সুস্থ রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মদ জব্দ রাজশাহীতে ফেনসিডিলের চালানসহ দুই ব্যক্তি গ্রেপ্তার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত প্রভাবশালী অনলাইন তারকা, মামলা থেকে সরে এলেন তরুণী রাজশাহীতে পৃথক মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ১০

ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৫:৫০:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৫:৫০:৩১ অপরাহ্ন
ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে ফাইল ফটো
গরম গরম রুটি বানিয়ে ক্যাসারলে তুলে রাখলে রুটি থাকে নরম। কিন্তু তার সঙ্গে অন্য সমস্যা শুরু হয়। বাষ্পের সংস্পর্শে ভিজে গিয়ে স্যাঁতসেঁতে হয়ে যায়। বিশেষ করে একসঙ্গে অনেকগুলি রুটি বানিয়ে রাখলে এই সমস্যা আরও বেশি হয়। রুটি গরম রাখতে গিয়ে পাত্রের ভিতর বাষ্প জমে যায়, সেই জলীয় বাষ্পই রুটিকে নরমের বদলে ভিজে করে দিতে পারে। আবার একেবারে খোলা রেখে দিলে দ্রুত ঠান্ডা হয়ে রুটি শক্ত হতে শুরু করে। তাই রুটি ভাল রাখার আসল কৌশল হল— উষ্ণতা এবং অতিরিক্ত বাষ্প, দুটোই সামলানো। সেটা কী ভাবে সম্ভব?

১. রুটি সেঁকার সঙ্গে সঙ্গে একটির উপর আর একটি রেখে ঢাকনা দিয়ে দিলে রুটির ভিতর থেকে বেরোনো বাষ্প আটকে যায়। সেই বাষ্প পরে জলের ফোঁটায় পরিণত হয়ে রুটির গায়ে বসে। ফলে রুটি নরম থাকে বটে, কিন্তু অনেক সময়ে স্যাঁতসেঁতে হয়ে যায়। খেয়ে তৃপ্তি হয় না। তাই রুটি তাওয়ার উপর থেকে নামানোর পর অল্প সময়ের জন্য বাষ্প বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া ভাল। একটি পরিষ্কার ঝাঁঝরিতে রেখে অতিরিক্ত বাষ্প বেরিয়ে যেতে দিতে হবে। তার পর ক্যাসারলে রাখতে হবে। একেবারে গরম অবস্থায় বদ্ধ পাত্রে ঢুকিয়ে দেওয়ার বদলে এই ছোট্ট বিরতিতেই মুশকিল আসান হবে।

২. রুটি বানিয়েই ক্যাসারলে একের পর এক গুঁজে রাখার অভ্যাস রয়েছে? এতে পাত্রের ভিতরে অতিরিক্ত বাষ্প জমে যায়। এর ফলে চটজলদি স্যাঁতসেঁতে হয়ে যায় রুটি। যত বেশি গরম রুটি একসঙ্গে জমা হবে, তত বেশি বাষ্প তৈরি হবে। সম্ভব হলে পাত্রটি এমন হওয়া ভাল, যাতে রুটিগুলি একেবারে চেপে না থাকে। বড় ও যথেষ্ট গভীর পাত্র ব্যবহার করলে বাষ্প চলাচলের জন্য কিছুটা জায়গা থাকে।

৩. রুটি রাখার পাত্রের ভিতরে একটি পরিষ্কার, শুকনো সুতির কাপড় বিছিয়ে তার উপর রুটি রাখতে পারেন। প্রয়োজনে রুটি রাখার পরে উপর থেকেও কাপড় দিয়ে হালকা ভাবে ঢেকে রাখা যায়। সুতির কাপড় অতিরিক্ত জলীয় বাষ্প শুষে নিতে সাহায্য করে। ফলে রুটি গরমও থাকে, আবার অতিরিক্ত আর্দ্রতায় ভিজে যাওয়ার আশঙ্কাও কমে। তবে কাপড়টি যেন পরিষ্কার ও সম্পূর্ণ শুকনো হয়। ভিজে বা স্যাঁতসেঁতে কাপড় ব্যবহার করলে উল্টে রুটিতে অতিরিক্ত আর্দ্রতা জমে যাবে।

৪. ক্যাসারলের ভিতরে প্রথমে একটি স্ট্যান্ড রাখুন। তার উপর কাপড়ে মোড়ানো রুটিগুলিকে রাখুন। পাত্রের তলা থেকে একটু উঁচু করে রাখলে পাত্রের তলায় জমে থাকা ঘনীভূত আর্দ্রতার সঙ্গে সেগুলি সরাসরি সংস্পর্শে আসে না। ফলে চট করে ভিজে যেতে পারে না রুটিগুলি।

৫. ক্যাসারলের ভিতরের অংশে প্রথমে পার্চমেন্ট পেপার অথবা অ্যালুমিনিয়াম ফয়েল বিছিয়ে দিন। তার উপর বাটার পেপার বা নরম সুতির কাপড়ে ঢাকা গরম রুটিগুলি রাখুন। এর ফলে বাষ্পের ফোঁটাগুলি রুটির সংস্পর্শে আসতে পারবে না সহজে। এতে রুটি অনেকক্ষণ গরমও থাকে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত

নগরীর পরিচ্ছন্নতা ও সৌন্দর্যবর্ধন কার্যক্রম জোরদারে রাসিকের সভা অনুষ্ঠিত