ঢাকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নেইমার কতক্ষণ খেলবেন, জানালেন আনচেলত্তি নওগাঁর সাপাহার সীমান্তে ৯ জনকে পুশ ইনের চেষ্টা, ঠেকিয়েছে বিজিবি ক্লাসে ‘বডি স্প্রে’ ব্যবহার, অসুস্থ হয়ে ১৫ শিক্ষার্থী হাসপাতালে ইরানকে নিয়ে অবশেষে কিছুটা নরম আমেরিকা! ম্যাচের দু’দিন আগে সে দেশে যেতে পারবেন তারেমিরা নেমার ফিট, তবু স্কটল্যান্ডের বিরুদ্ধে অনিশ্চিত! জানালেন ব্রাজিলের কোচ, বুধবার খেলতে পারবেন না রাফিনহা, কে ঢুকবেন দলে? ভাজাভুজি বাদ, আহার পরিমিত, চিনিযুক্ত পানীয়ের বদলে জল খেয়েও কমছে না মেদ! সমস্যা কী হতে পারে ‘আমি তোমার ইয়ারদোস্ত নই!’ সন্তানের সঙ্গে বন্ধুত্বে সীমারেখা জরুরি আমিরপুর ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায়ের অভিযোগের প্রেক্ষিতে রাসিক প্রশাসকের নির্দেশক্রমে সরেজমিন পরিদর্শনে প্রতিনিধি দল কলকাতায় গুদামের ছাদ ধসে ৩ জনের মৃত্যু সুনির্দিষ্ট ভ্যাটের আওতায় আসছে মুদি দোকান, বিউটি পার্লার ছাত্রলীগ নেতার প্রতারণায় সোনাসহ সব খুইয়ে পথে বসেছেন নারী হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গাইবান্ধায় ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের ফাস্টফুডের দোকানে ডেকে শিশুকে ধর্ষণচেষ্টা ম্যানেজারের রাশমিকার খোলামেলা ভিডিও ভাইরাল! দিনাজপুরে অনলাইন জুয়াচক্রের ৪ ‘মাস্টারমাইন্ড’ গ্রেপ্তার মাদরাসাছাত্রীকে নাতনি ডেকে ঘরে নিয়ে যান বৃদ্ধ, অতঃপর... অজানা নম্বর থেকে মেসেজ করছে কে? সতর্ক করবে হোয়াট্‌সঅ্যাপ চাঁপাইনবাবগঞ্জে বন্ধুদের ছুরিকাঘাতে যুবক খুন ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক

তানোরে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:৪৭:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:৪৭:৪৭ অপরাহ্ন
তানোরে পানিতে ডুবে এক যুবকের মৃত্যু প্রতিকী ছবি
রাজশাহীর তানোরে পানিতে ডুবে মৃগী রোগে আক্রান্ত এক যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) চকপাড়া বনকেশর গ্রামে ঘটে এমর্মান্তিক ঘটনাটি।নিহত যুবক চকপাড়া বনকেশর গ্রামের জানে আলমের পুত্র জুবায়ের হোসেন (২০)।

জানা গেছে,  নিহত যুবক জুবায়ের হোসেনকে বাড়ির পাশে থাকা আজহার আলী নামের একব্যক্তির পুকুরে মরে ভেসে থাকতে দেখে স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করেন।

গ্রামবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জুবায়ের হোসেন দীর্ঘদিন ধরে মৃগী রোগে আক্রান্ত ছিলেন। মাঝেমধ্যে সে পুকুরে গোসল করতে নামলে মৃগী রোগ উঠতো।

এবার সবার অগোচরে কখন পুকুরে নেমেছে কেউ দেখতে পায়নি। সকাল সকাল তার ভেসে উঠা লাশ প্রতিবেশীরা দেখতে পেয়ে তার পরিবার কে খবর দেন।

পরিবারের লোকজন এসে জুবায়ের হোসেনের লাশ শনাক্ত করে। তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আফজাল হোসেন জানান, নিহতের পরিবার থেকে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে। তবে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত

রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা অনুষ্ঠিত