ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’ পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৫:২১:৫৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৫:২১:৫৪ অপরাহ্ন
কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন শুক্রবার (১১ সেপ্টেম্বর) নগরীর কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদে পবিত্র জুমার নামাজ আদায় করেন। নামাজ শেষে তিনি মসজিদ ও সংলগ্ন ঈদগাহ মাঠ পরিদর্শন করেন।

পরিদর্শনকালে মসজিদ কমিটির সদস্যবৃন্দ মসজিদের ওযুখানা নির্মাণ, রংকরণসহ বিভিন্ন উন্নয়ন কাজের বিষয়ে রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি মসজিদের উন্নয়নকল্পে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। পরে তিনি কাদিরগঞ্জ এলাকার রাস্তা ও ড্রেন উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন। এ সময় মসজিদ ও ঈদগাহ কমিটির পক্ষ থেকে রাসিক প্রশাসককে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়।

পরে তিনি কাদিরগঞ্জ দড়িখরবোনা ঈদগাহ মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে ঈদগাহ কমিটির সদস্যবৃন্দ ঈদগাহ উন্নয়ন ও সম্প্রসারণের বিষয়ে রাসিক প্রশাসকের সহযোগিতা কামনা করেন। এ সময় তিনি কমিটির নেতৃবৃন্দকে ঈদগাহের উন্নয়নকল্পে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। ঈদগাহ মাঠ সম্প্রসারণসহ সার্বিক উন্নয়নে রাসিকের প্রকৌশল বিভাগকে নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শনকালে কাদিরগঞ্জ গ্রেটাররোড জামে মসজিদ কমিটির সভাপতি মাসুদুর রহমান নিলু, সাধারণ সম্পাদক তারেক হাসান, ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মো. রেজাউল করিম, সহ-সভাপতি নাজমুল ইসলাম আয়নাল, সাধারন সম্পাদক মো. অহিদুল ইসলাম রিয়াসুল, মসজিদের খতিব হাফেজ মাওলানা আফতাব আহম্মেদ, রাজশাহী সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী পরিকল্পনা জসীম উদ্দিন আরজু, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী মোঃ শাহেদুজ্জামান জীবন,  উপ-প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা সেলিম রেজা রঞ্জু, সহ সিটি কর্পোরেশনের প্রকৌশল বিভাগ, পরিচ্ছন্ন বিভাগে কর্মকর্তাবৃন্দ, কমিটির সদস্যবৃন্দ মসজিদের মুসল্লি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল