ঢাকা , রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ , ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁদ দখলের দাবি ট্রাম্পের, নিজেকে সুপারহিরো রূপে প্রকাশ কলকাতার মুসলিম কলোনিতে ৯০ দিনের বেশি পানি নেই, পাশের হিন্দু এলাকায় সরবরাহ স্বাভাবিক স্থগিত ১০ মাস পর ঢাকায় কাভিশ, সঙ্গে শিরোনামহীন-মেঘদল লালপুরে ২২ পিস ইয়াবাসহ বিএনপি নেতা গ্রেফতার বিদ্যুৎ শাখার কর্মকর্তা-কর্মচারীদের রাসিক প্রশাসকের মতবিনিময় চেতনানাশক খাইয়ে অটো ছিনতাই, ২৪ ঘণ্টায় উদ্ধার রাজশাহীতে বিপুল পরিমাণ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার ​রাজশাহীতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী ৬৭ বছরে অন্তঃসত্ত্বা: আপত্তিকর প্রশ্নের কড়া জবাব নীনা গুপ্তার অবাক শেহনাজ গিল ভক্তের বুকে নিজের চেহারা রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত বিয়ের অনুষ্ঠানে নাচের জন্য এনে ২ নৃত্যশিল্পীকে মাঝনদীতে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ১ পদ্মায় নৌকাডুবি: উদ্ধার ১০ বাংলাদেশিকে ফেরত দিয়েছে বিএসএফ সংসদে রুমিন ফারহানার বক্তব্যের প্রতিবাদে বিএনপির ঝাড়ু মিছিল বাসস্ট্যান্ডে কুড়িয়ে পেলেন টাকা, ফেরত দিতে দুদিন ধরে মাইকিং যুবকের ৭ বছরের শিশুকে হত্যার ৩ দিন পর মিলল মাটিচাপা মরদেহ মৃত্যুর ৮ মাস পর দেশে ফিরল লিবিয়াপ্রবাসীর মরদেহ আড়াই মাস আগে ভাতিজাকে হত্যা, জামিনে এসে একই কায়দায় চাচাকে কুপিয়ে হত্যা সীমান্তে বিএসএফের গুলিতে আরও এক বাংলাদেশির মৃত্যু সম্পত্তির দাবিতে দাদা-দাদির ঘরে আগুন দিলো নাতি

নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৫:১৮:১২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৫:১৮:১২ অপরাহ্ন
নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ
নওগাঁর নিয়ামতপুর উপজেলার পাড়ইল ইউনিয়নের ঐতিহ্যবাহী বেলগাপুর হাটে সরকারি জায়গায় প্রশাসনের অনুমতি ছাড়া স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। হাটের ইজারাদারের মৌখিক অনুমতি নিয়ে মো. কবির নামের এক ব্যক্তি এ স্থাপনা নির্মাণ করছেন বলে জানা গেছে। 

সরেজমিনে দেখা যায়, হাট চত্বরে পাকা রাস্তার পাশে একটি নিচু জায়গায় পিলার তুলে স্থাপনা নির্মাণের কাজ চলছে। নির্মাণ শ্রমিকরা পিলারের ঢালাই কাজ করছেন। সেখানে উপস্থিত ছিলেন মো. কবির।

নির্মাণকাজের ব্যাপারে তিনি সাংবাদিকদের বলেন, পোল্ট্রি মুরগির দোকান করার জন্য তিনি ঘর নির্মাণের জন্য পিলার তুলছেন। হাট কমিটি মৌখকভাবে তাঁকে এই ঘর নির্মাণের অনুমতি দিয়েছে। তবে সরকারি কোনো দপ্তর থেকে অনুমতি নেওয়া হয়নি বলেও তিনি স্বীকার করেন।

এই হাটের ইজারাদার নিয়ামতপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর কবির বাচ্চু। এব্যাপারে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, মো. কবিরকে পিলার তুলতে তিনি অনুমতি দিয়েছেন। ওখানে কোনো দোকান হবে না। পিলার তুলে শুধু পাটাতন দিতে পারবে। প্রশাসনের অনুমতি ছাড়া এভাবে সরকারি জায়গা দখল হচ্ছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ওগুলো দখলদারিত্ব কোনো বিষয় না। হাটের 'ডেভেলপ' করার জন্য লোক ডেকে ডেকে ওইভাবে করা হচ্ছে। সাক্ষাতে এসব বিষয় বোঝানো হবে বলে তিনি জানান। 

তবে স্থানীয় কয়েকজন বাসিন্দার অভিযোগ, সরকারি জায়গায় কোনো প্রকার সরকারি অনুমোদন ছাড়াই দখলের উদ্দেশ্যে স্থাপনা নির্মাণের কাজ করা হচ্ছে। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি জানতে পেরেছেন। বিষয়টি জানতে পারার সাথে সাথে উপজেলা ভূমি কার্যালয়ের সার্ভেয়ার ও ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে সরেজমিন তদন্তের জন্য বলা হয়েছে। স্থাপনাটি সরকারি জায়গায় নির্মাণ করা হলে অবশ্যই বন্ধ করে দেয়া হবে। 

তিনি আরও বলেন, বিদ্যমান আইন অনুযায়ী হাটের  ইজারাদার দোকান নির্মাণের অনুমতি দিতে পারেন না। প্রশাসনের অনুমতি নিয়ে হাট চত্বরে আধাপাকা ঘর নির্মাণ করা যেতে পারে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত

রাজশাহীতে জাতীয় বিজ্ঞান বিতর্ক অনুষ্ঠিত