ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে ৬ ব্যবসায়ী গ্রেপ্তার, বিপুল অ্যালকোহল জব্দ রাজশাহীতে পরিত্যক্ত অবস্থায় একনলা বন্দুক উদ্ধার ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতাকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে ডেঙ্গু প্রতিরোধে রাজশাহীতে তিন মাসব্যাপী পরিচ্ছন্নতা ও ফগার স্প্রে অভিযান গোদাগাড়ীর চরে পানি-ভাঙনে নিঃস্ব শত শত পরিবার ২০ দিনেও মেলেনি পর্যাপ্ত খাবার, বিশুদ্ধ পানি ও আশ্রয় রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ তানোরে মানববন্ধন নিয়ে উত্তেজনা আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৫:০৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৫:০৩:২৩ অপরাহ্ন
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল
উজানে গঙ্গার পানি বৃদ্ধি পাওয়ায় ফারাক্কা বাঁধের সব গেট খুলে দেয়ার প্রভাব এবং পাহাড়ি ঢলে রাজশাহী জেলার পদ্মা নদীর পানি আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পাচ্ছে। এতে রাজশাহী মহানগরী সংলগ্ন নিম্নাঞ্চল ও পদ্মার চরাঞ্চল প্লাবিত হওয়ায় বিভিন্ন এলাকা পানিবন্দী হয়ে পড়েছে।

গৃহপালিত গবাদিপশু, বসতবাড়ির নিত্যপ্রয়োজনীয় মালামাল ও ফসল নিয়ে চরম দুর্ভোগে দিন কাটাচ্ছেন নদীপাড় ও চরাঞ্চলের হাজার হাজার মানুষ। নিরাপদ আশ্রয়ের খোঁজ ও গবাদিপশুর খাবারের সংকটে হাহাকার তৈরি হয়েছে। তবে উদ্ভূত বন্যা পরিস্থিতি মোকাবেলায় স্থানীয় প্রশাসন থেকে জরুরি ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা ও আশ্রয়কেন্দ্রের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পদ্মার পানি টানা বাড়তে থাকায় রাজশাহী মহনগরী সংলগ্ন ও পবা উপজেলার চরাঞ্চলে বন্যা পরিস্থিতি গুরুতর আকার ধারণ করেছে। উপজেলার হরিয়ান ইউনিয়নের চর খিদিরপুরের ‘মিডিল চরে’ পানিবন্দী হয়ে পড়েছে দুই শতাধিক পরিবার। অধিকাংশ বাড়ির উঠান ও বসতঘরের ভেতর পানি ঢুকে পড়ায় রান্নাবান্না ও বসবাস অসম্ভব হয়ে উঠেছে।

গবাদিপশুর চরম খাদ্যাভাব এবং সাপের উপদ্রব বেড়ে যাওয়ায় চরের বাসিন্দারা শেষ সম্বল গরু-ছাগল, ধান, জ্বালানি ও মালামাল নিয়ে নৌকায় করে শহরের ঘাটে পাড়ি জমাচ্ছেন। শত শত গরু-ছাগল গাদাগাদি করে নৌকায় করে শহরের দিকে আনতে গিয়ে অনেকেই নৌকা ভাড়ার টাকা না থাকায় সীমাহীন অর্থসংকটে পড়েছেন। শুধু চর খিদিরপুরই নয়; চর খানপুর, মাঝারদিয়াড়, ১০ নম্বর চর ও চর আষাড়িয়াদহেও দুর্ভোগ চরমে পৌঁছেছে। এমনকি রাজশাহী নগরের তালাইমারী শহীদ মিনার এলাকার রাজশাহী আলোর পাঠশালার মাঠও জলমগ্ন হয়ে গেছে।

রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তথ্যমতে, পদ্মার বিপৎসীমা ১৮.০৫ মিটার হলেও বুধবার দুপুরে পানি বেড়ে ১৬.৮৫ মিটারে পৌঁছেছে। উজানের পানি আসতে থাকায় পানি আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। চরাঞ্চল থেকে আসা দুর্গত মানুষের জন্য রাজশাহী জেলা প্রশাসনের পক্ষ থেকে খাবার ও ত্রাণ বিতরণ করা হচ্ছে।

জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম জানান, ক্ষতিগ্রস্তদের চিকিৎসার জন্য চরাঞ্চলসহ তিনটি স্থানে মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করা হচ্ছে। গবাদিপশু রাখার জন্য ভ্রাম্যমাণ আশ্রয়কেন্দ্র করা হয়েছে এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী সমাধানের জন্য প্রায় ১০ ফুট উঁচু দুটি বড় আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনা সরকারের কাছে পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে  ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ

রাজশাহী সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ট্যাপেন্টাডল ও ভারতীয় মদ জব্দ