পদ্মা নদীর পানি বৃদ্ধির মধ্যে রাজশাহী মহানগরীর মন্নুজান স্কুলের সামনে গরুর চাকার আদলে নির্মিত ফুটওভার ব্রিজে সামান্য ফাটল দেখা দিয়েছে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর শুক্রবার সরেজমিনে ব্রিজটি পরিদর্শন করেছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। এ সময় তিনি ফাটলটি দ্রুত মেরামতসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাসিক প্রশাসক ব্রিজটি পরিদর্শনে যান। তিনি ব্রিজের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং ফাটলের বর্তমান অবস্থা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট প্রকৌশলীদের সঙ্গে কথা বলেন রাসিক প্রশাসক। তিনি ফাটলের কারণ ও বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজ নেন এবং দ্রুত প্রয়োজনীয় মেরামত কার্যক্রম গ্রহণের নির্দেশনা দেন।
এ সময় রাজশাহী সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ইমন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিন, পানি উন্নয়ন বোর্ড, রাজশাহীর নির্বাহী প্রকৌশলী আরিফুর রহমান অংকুর এবং উপবিভাগীয় প্রকৌশলী রাশেদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

মোঃ মাসুদ রানা রাব্বানী :