ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’ পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল রাজশাহীতে শুরু সপ্তম জেলা কাব ক্যাম্পুরী মন্নুজান স্কুলের ফুটওভার ব্রিজে ফাটল দ্রুত মেরামতের নির্দেশ রাসিক প্রশাসকের সন্ত্রাসবিরোধী মামলায় বোয়ালিয়ায় আরও এক আসামি গ্রেপ্তার রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ

সন্ত্রাসবিরোধী মামলায় বোয়ালিয়ায় আরও এক আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৪:৫৭:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৪:৫৭:০৯ অপরাহ্ন
সন্ত্রাসবিরোধী মামলায় বোয়ালিয়ায় আরও এক আসামি গ্রেপ্তার সন্ত্রাসবিরোধী মামলায় বোয়ালিয়ায় আরও এক আসামি গ্রেপ্তার
রাজশাহীর বোয়ালিয়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে করা মামলায় মোঃ কাজল (৩০) নামে আরও এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১০টার দিকে নগরীর বর্ণালী মোড় এলাকার বরেন্দ্র অফিসের ভেতর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। কাজল রাজপাড়া থানার তেরখাদিয়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে। পুলিশের দাবি, তিনি নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের সক্রিয় কর্মী।

শুক্রবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর) মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, গত ৭ সেপ্টেম্বর ভোরে ভদ্রা মোড় এলাকায় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের কর্মীরা ব্যানার নিয়ে ঝটিকা মিছিল বের করেন। এ সময় তাঁরা উসকানিমূলক স্লোগান দিয়ে স্থানীয় লোকজনকে ভয়ভীতি ও হুমকি দেন বলে অভিযোগ করা হয়।

এ ঘটনায় ছয়জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ৫০-৬০ জনের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মামলা হয়। তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে কাজলকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল