ঢাকা , মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬ , ৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে শিশুকে ধর্ষণচেষ্টা এনজিওকর্মীর শিশুকে ধর্ষণের পর হত্যা করে পালিয়ে যাওয়ার অভিযোগ প্রতিবেশীর বিরুদ্ধে ভাড়া বাসায় আটকে রেখে কিশোরীকে একাধিকবার ধর্ষণ দুলাভাই গ্রেপ্তার সিরাজদিখানে তরুণীকে ধর্ষণচেষ্টার অভিযোগ, ধানের মিলে আটকে মারধরের দাবি গোপালগঞ্জে আবাসিক হোটেল থেকে পাঁচ নারীসহ আটক ১১ অনুমতি না নিয়েই তাঁকে জোর করে চুম্বন শ্রেয়া ভয়াবহ দুর্ঘটনার পর যা বললেন বেকা নিকোলস অভিবাসী ট্রাকচালকদের সরিয়ে প্রবীণ সেনাদের নিয়োগের প্রস্তাব ট্রাম্পের, আতঙ্কে ভারতীয়রা মুর্শিদাবাদে বজ্রপাতে কৃষকের মৃত্যু, আহত ৩; আতঙ্কে অসুস্থ ২ শিক্ষিকা জিআই পণ্যের পরিচয়ে মোহনপুরের প্রবেশমুখে পানের প্রতীক সম্বলিত সীমানা পিলার উদ্বোধন সেরা অভিনেত্রীর পুরস্কার প্রেরন ইয়ামি ৪০ রানী নিয়ে নগ্ন গোসল করতেন এই রাজা নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা লালপুরে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা রাণীনগরে পরিদর্শন কক্ষের উদ্বোধন, ক্ষতিগ্রস্থ অসহায়, গরীব ও দু:স্থ্যদের মাঝে আর্থিক অনুদান প্রদান গুরুদাসপুরে বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের একাডেমিক এক্সিলেন্স অ্যাওয়ার্ড প্রদান নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৯ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ আন্তর্জাতিক শ্রমমান বাস্তবায়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী তানোরে নারীসহ ৬ জনকে পিটিয়ে জখম

চল্লিশেও বিশ্বমঞ্চে ‘লাগামহীন ঘোড়া’ সিলভা

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৮:৪৬:৪৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৮:৪৬:৪৬ অপরাহ্ন
চল্লিশেও বিশ্বমঞ্চে ‘লাগামহীন ঘোড়া’ সিলভা চল্লিশেও বিশ্বমঞ্চে ‘লাগামহীন ঘোড়া’ সিলভা
চোখ ধাঁধানো এক চমক উপহার দিল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় ইউরোপের জায়ান্ট ইন্টার মিলানকে ২-০ গোলে হারিয়ে শেষ আটে জায়গা করে নিয়েছে তারা। আর এই ম্যাচে ফ্লুমিনেন্সের অধিনায়ক হিসেবে মাঠে ছিলেন ৪০ বছর বয়সী ব্রাজিলিয়ান কিংবদন্তি থিয়াগো সিলভা। 

শার্লটের ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে খেলা ম্যাচটিতে ক্লিন শিট রাখা ফ্লুমিনেন্সের রক্ষণভাগ যেভাবে সামলেছেন সিলভা দেখলে মনেই হবে না ক্যারিয়ারের শেষ ভাগে আছেন তিনি।
 
খেলার আগে সব পরিসংখ্যান, ভবিষ্যদ্বাণী ইন্টারকেই এগিয়ে রেখেছিল। অপটা সুপারকম্পিউটারের হিসাব মতে, ইন্টার মিলানের শেষ আটে ওঠার সম্ভাবনা ছিল ৮৪.৪ শতাংশ, যেখানে ফ্লুমিনেন্সের সম্ভাবনা ছিল মাত্র ১৫.৬ শতাংশ। তবে মাঠে নিজেদের দাপট দেখিয়েছে লাতিন আমেরিকার চ্যাম্পিয়নরা।

একসময় এসি মিলান, পিএসজি ও চেলসির মতো ক্লাবের হয়ে খেলা থিয়াগো সিলভা এখন ফ্লুমিনেন্সের অধিনায়ক।

অবশ্য সব ক্লাবেই ছিলেন রক্ষণভাগের নেতা। এই ম্যাচেও তিনি ৮টি ক্লিয়ারেন্স করেন, যা যৌথভাবে তার সতীর্থ ইগনাসিওর সমান। এছাড়া করেন ২টি ইন্টারসেপশন। 
খেলা শেষে ম্যাচ সম্প্রচারকারী ডিএজেডএনকে থিয়াগো সিলভা বলেন, ‘আমি আমার সতীর্থদের নিয়ে খুব গর্বিত।

মাত্র এক মাস আগেই ইন্টার চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলেছে। কিন্তু ফ্লুমিনেন্সও বড় দল, আমরা ভালো খেলেছি। ইন্টারের বিপক্ষে ২-০ গোলে জেতা সহজ নয়।’
এছাড়া নিজের সাম্প্রতিক ইনজুরি নিয়ে তিনি জানান, আমি মাত্র ১০ দিন আগে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলাম, তাই আজ খেলাটা সহজ ছিল না। আমাদের মেডিকেল টিমকে ধন্যবাদ দিতে চাই।

এই জয়ের ফলে ফ্লুমিনেন্স ক্লাব বিশ্বকাপে ৪ ম্যাচের মধ্যে ৩টিতে ক্লিনশিট ধরে রাখলো, যার মধ্যে আছে বুরুশিয়া ডর্টমুন্ড, মামেলোডি সানডাউন্স ও ইন্টার মিলানের মতো দল। 

এখন প্রশ্ন আসতেই পারে বুড়িয়ে যাওয়া সিলভার এমন দৃঢ়তা কি ২০২৬ বিশ্বকাপের জন্য আনচেলত্তিকে দোটানায় ফেলবে? ব্রাজিল দলে কি আবারও জায়গা হবে এই কিংবদন্তির? 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ

জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকা ঘোষিত শিমলা পার্ক, এখন প্রয়োজন সকলের দায়িত্বশীল আচরণ