ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক নিয়ামতপুরে ৯ মাসে ৩১ জনের আত্মহত্যা বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৬:৪০:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৬:৪০:২৬ অপরাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ টন ভারতীয় জিরাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে বিজিবি ও র‌্যাবের সমন্বয়ে গঠিত যৌথ দল। এ সময় জিরা বহনকারী একটি ট্রাকও জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে ঢাকা-সিলেট মহাসড়কের সরাইল উপজেলার শাহবাজপুর এলাকায় বিপুল পরিমাণ জিরাসহ তাদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় সরাইল থানায় একটি মামলা করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেপ্তাররা হলেন—সিলেট জেলার দক্ষিণ সুরমা থানার লক্ষ্মীপুর গ্রামের মো. এম. ফয়সাল আবীর, রাজশাহী জেলার এয়ারপোর্ট থানার বাঘহাটি গ্রামের মো. আজিজুল হাকিম এবং একই এলাকার মো. হাবিবুর রহমান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার সকালে একটি ট্রাক সিলেট থেকে ঢাকার দিকে যাচ্ছিল। ট্রাকটির গতিবিধি সন্দেহজনক মনে হলে শাহবাজপুর এলাকায় থামার জন্য সংকেত দেয় বিজিবি ও র‌্যাবের যৌথ দল। ট্রাকটি থামার পর টহল দলের সদস্যরা এতে থাকা জিরার বৈধ কাগজপত্র দেখতে চান। তবে ট্রাকে থাকা ব্যক্তিরা জিরার কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। পরে ১০ টন জিরাসহ ট্রাকটি জব্দ এবং এতে থাকা তিনজনকে গ্রেপ্তার করা হয়।

বিজিবি জানায়, জব্দ করা ট্রাকসহ জিরার আনুমানিক মূল্য ১ কোটি ৩০ লাখ ২০ হাজার টাকা। এ ঘটনায় সরাইল থানায় মামলা করে গ্রেপ্তার ব্যক্তিদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সরাইল ব্যাটালিয়নের (২৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ বলেন, বৃহস্পতিবার সকালে সিলেট থেকে ঢাকাগামী একটি ট্রাক শাহবাজপুর এলাকায় তল্লাশির জন্য থামানো হয়। পরে ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কাগজপত্র চাওয়া হলে তারা তা দেখাতে পারেননি। এ কারণে ট্রাকসহ জিরা জব্দ করা হয়। জিরা ও জব্দ করা ট্রাকের মূল্য প্রায় ১ কোটি ৩০ লাখ টাকা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার