ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক নিয়ামতপুরে ৯ মাসে ৩১ জনের আত্মহত্যা বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত রাসিক প্রশাসকের সঙ্গে জিয়া মঞ্চ রাজশাহী মহানগর কমিটির সৌজন্য সাক্ষাৎ সিরাজগঞ্জের কাজীপুরে ৪৮ বস্তা সার জব্দ

রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৬:২১:৪৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৬:৩৪:১৩ অপরাহ্ন
রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩
রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় নগদ অর্থ, মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত আনুমানিক ২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সপুরা মঠপুকুর এলাকা হদে দুইজন ও বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে মথুরডাঙ্গা চৌরাস্তার মোড় হতে একজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী মহানগরীর শাহমখদুম থানার টিটিসি (কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র) এলাকার মো: বেল্লাল হোসেনের ছেলে নাফিউল হক রাইম (২৭), সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার ঝিকিড়া দক্ষিণপাড়া গ্রামের খোন্দকার তৌহিদুর রহমানের ছেলে খোন্দকার হেদায়েতুল ইসলাম হৃদয় (২৭) ও কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মন সন্তাষ গ্রামের মৃত আ: মালেকের ছেলে বর্তমানে বোয়ালিয়া থানার ম্যাচ ফ্যাক্টরীর মোড়ে বসবাসরত মো: আমিনুল ইসলাম (৩০)।

বৃহস্পতিবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি জানান, ১০ সেপ্টেম্বর রাত আনুমানিক ২টার দিকে বোয়ালিয়া থানা পুলিশ সপুরা মঠপুকুর এলাকায় অভিযান চালিয়ে নাফিউল হক রাইম ও খোন্দকার হেদায়েতুল ইসলাম হৃদয়কে গ্রেপ্তার করে। এসময় তাদের হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ১ বোতল (৩৭৫মি.লি) (CAREW’S IMPERIAL WHISKY) নামীয় বিদেশী মদ উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ২টি মোটরসাইকেল জব্দ করা হয়।

অপরদিকে বোয়ালিয়া থানা পুলিশ ৯ সেপ্টেম্বর রাত আনুমানিক ১০টার দিকে মথুরডাঙ্গা চৌরাস্তার মোড় এলাকায় অভিযান চালিয়ে মো: আমিনুল ইসলামকে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে বিক্রয়ের উদ্দেশ্যে রাখা ২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেইসাথে মাদক বিক্রির নগদ ১ হাজার ৩শ টাকা এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।

মাদক কারবারীদের বিরুদ্ধে বোয়ালিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার