ঢাকা , শনিবার, ০৩ অক্টোবর ২০২৬ , ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
চলন বিল রক্ষার্থে রাণীনগরে যাচাই সমীক্ষা বিষয়ক মতবিনিময় সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী রবিনের নির্বাচনী গণসংযোগ সাপাহারে মাদরাসাছাত্রীকে যৌন নিপীড়নের চেষ্টার অভিযোগে শিক্ষক গ্রেপ্তার ​সৌদি আরব ও হারামাইন শরিফাইনের নিরাপত্তার দাবিতে পাবনায় মানববন্ধন ১১ নম্বর ওয়ার্ডে ক্রিকেট প্রিমিয়ার লীগ উদ্বোধন ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের তালাকের পর মেয়েকে ‘মুক্ত’ করে বাজারে দুধ দিয়ে গোসল মায়ের বৃদ্ধাশ্রমে প্রতিবন্ধী নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ইমাম আটক চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষের প্রস্তুতির সময় ককটেল বিস্ফোরণ, আহত ২ পলাতকদের সাংগঠনিক তৎপরতার কোনো সুযোগ নেই: পানিসম্পদমন্ত্রী এ্যানি রূপচর্চায় নতুন নাম ‘ইলেকট্রোলাইট ক্রিম’ রাজশাহী মহানগরীতে মাদক সেবনের দায়ে দুজনের কারাদণ্ড হাম উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু দূর্গাপুর হতে সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক ৩ আসামী গ্রেপ্তার দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ও উন্নয়ন ত্বরান্বিত করতে নতুন প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে: এমপি মিলন ব্রণের আবির্ভাব? মুখ ধোয়ার ৫ ভুলে আরও সমস্যা বা়ড়ছে! শুধরে নিন মান্দায় জাতীয় উৎপাদনশীলতা দিবস পালন উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত মেরুদণ্ডে গুরুতর চোট! বালি থেকে দেশে আনা হচ্ছে নুসরতকে পুঠিয়ায় কৃষক কার্ডের আওতায় ১১২৪ কৃষক, পাবেন ২৫০০ টাকা আত্রাইয়ে কৃষক স্মার্ট কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ কার্যক্রমের উদ্বোধন

সিরাজগঞ্জের কাজীপুরে ৪৮ বস্তা সার জব্দ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৫:৪৬:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৫:৪৬:৪২ অপরাহ্ন
সিরাজগঞ্জের কাজীপুরে ৪৮ বস্তা সার জব্দ সিরাজগঞ্জের কাজীপুরে ৪৮ বস্তা সার জব্দ
সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনার চরাঞ্চলের নাটুয়ারপাড়া এলাকায় ৪৮ বস্তা ডিএপি সার অবৈধভাবে পরিবহনের সময় স্থানীয় লোকজন আটক করে। এছাড়াও বেআইনিভাবে সার পরিবহনকারী তিন ভ্যানচালকের প্রত্যেককে ২০০৬ সালের সার ব্যবস্থা আইনে তিন হাজার করে মোট নয় হাজার টাকা অর্থদন্ড দিয়েছেন কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহনাজ পারভীন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার নাটুয়ারপাড়া চরে এই অভিযান পরিচালনা করেন। দন্ডপ্রাপ্ত ভ্যানচালকেরা হলেন উপজেলার নাটুয়ারপাড়ার মৃত জোহর আলীর পুত্র হাবিবুর রহমান, উত্তর পানাগাড়ি গ্রামের জেল হোসেনের পুত্র নেছারুদ্দিন এবং বিলসুন্দর গ্রামের আনোয়ার হোসেনের পুত্র মিলন রানা।

অভিযানে অংশ নেওয়া কাজীপুর উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম জানান, বস্তা ভ্যানে বোঝাই করে তারা তেকানি বাজারের দিকে নিয়ে যাচ্ছিলো। এসময় স্থানীয় লোকজন তাদের আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে নাটুয়ারপাড়া ফাঁড়ি পুলিশ তাদের হেফাজতে নেয়।

কাজীপুর উপজেলা নির্বাহী অফিসার শাহনাজ পারভীন জানান, জব্দকৃত সার ন্যায্যমূল্যে কৃষকের মাঝে বিক্রি করে ৫০ হাজার চারশ টাকা সরকারি কোষাগারে জমা করা হয়েছে। তিনি আরও বলেন, ‘যারাই সারের অবৈধ মজুদ গড়ে তুলবে এবং সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করবে তাদের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।’

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের

ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের