ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনের জেল

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৫:১৮:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৫:১৮:০৩ অপরাহ্ন
মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনের জেল মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স: রাণীশংকৈলে ইয়াবা সেবনের অভিযোগে দুইজনের জেল
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ফুটানি টাউন বাজারে মাদকবিরোধী অভিযানে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. রাকিব (২৩) ও মো. মুনছুর (২৫)। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত আনুমানিক ১০টার দিকে ফুটানি টাউন বাজার এলাকায় উপজেলা সহকারী কমিশনার ভূমি মুজিবুর রহমান, রাণীশংকৈল থানা পুলিশ ও স্থানীয় জনসাধারণের সহযোগিতায় এ মাদকবিরোধী অভিযান পরিচালনা কনেন। অভিযানকালে ইয়াবা সেবনের অভিযোগে রাকিব ও মুনছুরকে আটক করা হয়।

পরে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট মজিবুর রহমান অভিযোগের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে প্রত্যেককে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দণ্ডপ্রাপ্ত দুইজনকে আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুজিবুর রহমান বলেন, মাদকের বিস্তার রোধ এবং তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করে একটি মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে প্রায় নিয়মিতভাবে 

এ ধরনের অভিযান চলমান রয়েছে। মাদকসংক্রান্ত অপরাধে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও বলেও তিনি জানান। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল