ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৫:১০:০৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৫:১০:০৫ অপরাহ্ন
রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু ফাইল ফটো
রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে জিৎ সরকার (২২) নামের আরও একজনের মৃত্যু হয়েছে। জিৎ সরকার (২২) নাটোরের বনপাড়ার বাসিন্দা ও কলেজ শিক্ষার্থী। ডেঙ্গু শক সিন্ড্রোমে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) বেলা ১২টার দিকে হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ নিশ্চিত করেছেন।

হাসপাতালের ডেঙ্গু আপডেট অনুযায়ী, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন। একই সময়ে চিকিৎসা শেষে ছাড়পত্র (ডিসচার্জ) পেয়েছেন ২৪ জন। এ সময়ে ডেঙ্গুতে একজনের মৃত্যু হয়েছে।

মৃত জিৎ সরকার গত ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ২০ মিনিটে রামেক হাসপাতালে ভর্তি হন। পরদিন ৯ সেপ্টেম্বর সকাল ৯টা ২০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।এদিকে নতুন রোগী ভর্তি ও ছাড়পত্রের পর বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসাধীন ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬৪ জনে।

হাসপাতালের মুখপাত্র শেখ শামীম আহমেদ জানান- ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের চিকিৎসা কার্যক্রম অব্যাহত রয়েছে। ২৪ ঘণ্টায় একজনের মৃত্যু হয়েছে। এছাড়া নতুন করে ২০ জন রোগী ভর্তি হয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল