ঢাকা , শনিবার, ১৮ জুলাই ২০২৬ , ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
২০ মিনিটের ব্যবধানে ট্রেনে কাটা পড়ে ২ নারীর মৃত্যু পার্বতীপুরে বাবার শাবলের আঘাতে প্রাণ গেলো ১৩ বছরের শিশুর আট বার্সা তারকায় সাজানো স্পেন, আর্জেন্টিনার জন্য বড় চ্যালেঞ্জ রাখা আছে এটিএম, টাকা তুলে খামে ভরে ‘উপহার’ দিলে তবেই মিলবে খাবার! রেশনে আচমকা হাজির তলপতি বিজয় ‘শরীরের বিভিন্ন অংশ বড় করতে বলা হয়েছিল’, নিজের চেহারা নিয়ে আত্মবিশ্বাস ছিল না সমীরার? ২০ বছর বয়সেই অভিনয়ের প্রস্তাব ফেরান, বিজয়ের ছেলে জেসন খেলাধুলার বিকল্প নেই সুস্থ ও সুশৃঙ্খল জাতি গঠনে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রাজশাহী সীমান্তে ভারতীয় মদ ও যৌন উত্তেজক সিরাপ জব্দ ট্রফি, পদক ছাড়াও বিশ্বজয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা গানের দৃশ্যে পোশাক সরে যাওয়ার অভিযোগ, বিতর্কে জ্যাকলিন! মোহনপুরে বিপুল পরিমান গাঁজাসহ গ্রেফতার ১, পলাতক ১ জনগণের ভোটে নির্বাচিত সরকারই জুলাই সনদ বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল ডানায় মোড়া রূপে নজর কাড়লেন হলিউড অভিনেত্রী জেনডেয়া মৌনী রায়ের ভিডিও ফাঁস! নিজের বোনকে জোরপূর্বক ধর্ষণ, ক্ষোভে ভাইকে হত্যা প্রাক্তন স্বামীর ছুরিকাঘাতে নারীর মৃত্যু মাদক ব্যবসায়ীর বাড়িতে আগুন দিল জনতা কক্সবাজার সৈকতে শক্তিশালী টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো অনলাইন জুয়া বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি

নগরীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ! গ্রেফতার ধর্ষক বুলবুল

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৬:০৯:২৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৬:০৯:২৪ অপরাহ্ন
নগরীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ! গ্রেফতার ধর্ষক বুলবুল নগরীতে ৭ম শ্রেণীর ছাত্রীকে জোর পূর্বক ধর্ষণ! গ্রেফতার ধর্ষক বুলবুল
রাজশাহী মহানগরীতে ৭ম শ্রেণীর এক ছাত্রীকে অপহরণ পূর্বক ধর্ষনের অভিযোগে বুলবুল (২০), নামের এক ধর্ষককে গ্রেফতার করেছে র‌্যাব। 

সোমবার (৩০ জুন) সন্ধ্যা পৌনে ৭টায় মহানগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

গ্রেফতার মোঃ শাহাদাৎ হোসেন ওরফে বুলবুল, সে রাজশাহীর চারঘাট থানার চাঁদপুর কাকড়ামারী গ্রামের মোঃ নাজমুল হোসেনের ছেলে।

মঙ্গলবার বিকালে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, আসামী বুলবুল দীর্ঘদিন যাবত ৭ম শ্রেণীতে পড়ুয়া নাবালিকা স্কুল ছাত্রীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিল। এরই ধারবাহিকতায় গত (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় স্কুলে যাওয়ার পথে চারঘাট থানার মেরামতপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের রাস্তার উপর থেকে ছাত্রীকে জোরপূর্বক একটি সিএনজিতে তুলে বুলবুল তার ভাড়া করা বাসা রাজশাহী মহানগরীর টিকাপাড়ায় নিয়ে যায়।

পরবর্তীতে বোয়লিয়া থানা পুলিশের সহযোগিতায় ওই ছাত্রীকে উদ্ধার করা হয়। অপহৃত ছাত্রী তার পরিবারকে জানায়, তাকে বিবাহের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে বুলবুল। এ ব্যপারে (২৬ জুন), চারঘাট থানায় নারী ও শিশু নির্য়াতন আইন ২০০০ (সংশোধনী ২০২০) একটি মামলা দায়ের করা হয়।

মামলা নং- ২০, তারিখ-২৬/০৬/২০২৫। মামলার পর আসামীকে গ্রেফতারে তৎপর হয় র‌্যাব-৫, এর একটি অভিযানিক দল।

অবশেষে সোমবার সন্ধ্যায় মহানগরীর বোয়ালিয়া থানার আলুপট্টি এলাকা থেকে আসামী বুলবুলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের গ্রেফতার বুলবুল ছাত্রীকে ধর্ষণের বিষয়টি সত্যতা স্বীকার করেছে।

মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে চারঘাট থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক

প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে সাংবাদিকদের এগিয়ে যেতে হবে: পিআইবির মহাপরিচালক