ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’

নাগরিক ভোগান্তি কমাতে তিন ফ্লাইওভার দ্রুত চালুর উদ্যোগ

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৫:০০:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৫:০০:৫৭ অপরাহ্ন
নাগরিক ভোগান্তি কমাতে তিন ফ্লাইওভার দ্রুত চালুর উদ্যোগ নাগরিক ভোগান্তি কমাতে তিন ফ্লাইওভার দ্রুত চালুর উদ্যোগ
দীর্ঘদিনের নির্মাণজট কাটিয়ে রাজশাহী মহানগরীর তিনটি ফ্লাইওভারের কাজ দ্রুত শেষ করে নাগরিকদের জন্য উন্মুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গোরহাঙ্গা রেলগেটে নির্মাণাধীন ফ্লাইওভারের কাজ নির্ধারিত সময়ের মধ্যে শেষ করার পাশাপাশি সড়কের খানাখন্দ দ্রুত মেরামত ও ড্রেনেজ ব্যবস্থা উন্নয়নের নির্দেশ দিয়েছেন রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে গোরহাঙ্গা রেলগেট এলাকা পরিদর্শন করে সংশ্লিষ্টদের এসব নির্দেশ দেন তিনি। এ সময় নির্মাণাধীন ফ্লাইওভারের অগ্রগতি, সড়কের বর্তমান অবস্থা, ড্রেনেজ ব্যবস্থা এবং সার্বিক নাগরিক পরিস্থিতি সরেজমিনে পর্যালোচনা করেন রাসিক প্রশাসক।

পরিদর্শনকালে মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, দীর্ঘদিন ফ্লাইওভারগুলোর নির্মাণকাজ স্থবির হয়ে ছিল। দায়িত্ব নেওয়ার পর এগুলোর কাজ দ্রুতগতিতে শেষ করার উদ্যোগ নেওয়া হয়েছে। নাগরিক ভোগান্তি দূর করতে দ্রুততম সময়ে তিনটি ফ্লাইওভারের নির্মাণকাজ শেষ করা হবে। নির্মাণকাজ শেষ হলে সেগুলো নাগরিকদের চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

তিনি বলেন, নগরবাসীর চলাচলে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করা, জলাবদ্ধতা নিরসনসহ বিভিন্ন নাগরিক দুর্ভোগ কমাতে সিটি করপোরেশন গুরুত্ব দিয়ে কাজ করছে। চলমান উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে যথাযথভাবে শেষ করার পাশাপাশি কাজের মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

ডেঙ্গু প্রতিরোধে সিটি করপোরেশনের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে রাসিক প্রশাসক বলেন, আগামী ১২ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করবেন। প্রধানমন্ত্রীর অনুশাসন অনুযায়ী রাজশাহী সিটি করপোরেশনের সব ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হবে। সবার সহযোগিতায় ডেঙ্গুমুক্ত নগরী গড়ে তুলতে কাজ করা হচ্ছে।

পরিদর্শনকালে রেলওয়ে পশ্চিমাঞ্চলের জিএম আহম্মেদ হোসেন মাসুম, রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, নির্বাহী প্রকৌশলী নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল