ঢাকা , শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬ , ২৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা চারঘাটে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ফুলবাড়ী সরকারি কলেজের ফরম পূরণের টাকা নিয়ে কর্মচারী উধাও, উৎকণ্ঠায় ৯১ শিক্ষার্থী কাদিরগঞ্জ গ্রেটার রোড জামে মসজিদ ও ঈদগাহ পরিদর্শনে রাসিক প্রশাসক রিটন নিয়ামতপুরে হাটের সরকারি জায়গায় স্থাপনা নির্মাণের অভিযোগ দেশের বাজারে শাওমি নিয়ে এলো রেডমি নোট ১৭ সিরিজ ‘ক্যাটরিনা শূন্য, ওর দ্বারা নাচ হবে না’

নেশা করে নিজের ঘরেই আগুন দিল যুবক

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৫:০০:০১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৫:০০:০১ অপরাহ্ন
নেশা করে নিজের ঘরেই আগুন দিল যুবক নেশা করে নিজের ঘরেই আগুন দিল যুবক
নেশাগ্রস্ত অবস্থায় নিজের বসতবাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে এক যুবক। আগুন ধরিয়ে দেওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে প্রশাসনের কর্মকর্তারা। পরে ঘরে আগুন দেওয়ার অপরাধে মাছুম শেখ (৩৫) নামে ওই যুবককে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

নিজের মায়ের দেওয়া অভিযোগের প্রেক্ষিতে তাকে এই সাজা দেওয়া হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের বালুয়াভিটা এলাকায় এ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার।

দণ্ডপ্রাপ্ত মাছুম শেখ ওই এলাকার মৃত সফুর উদ্দিন শেখের ছেলে।

প্রশাসন সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদকাসক্ত মাছুম ঘরে প্রায়ই তাণ্ডব চালিয়ে আসছিলেন। ঘটনার দিন নেশাগ্রস্ত অবস্থায় মাছুম নিজের ঘরে আগুন ধরিয়ে দিলে তার মা বাধ্য হয়ে উপজেলা প্রশাসনের কাছে প্রতিকার চেয়ে অভিযোগ জানান। অভিযোগ পেয়ে ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে সত্যতা নিশ্চিত করে প্রশাসন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আল-আমিন হালদার জানান, ঘটনাস্থলেই মাছুম শেখের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় মামলা রুজু করা হয় এবং বিচারিক প্রক্রিয়া শেষে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানার আদেশ দেন।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন কালীগঞ্জ থানার এএসআই মো. এমারত হোসেন এবং বেঞ্চ সহকারী হিসেবে উপস্থিত ছিলেন মাহবুবুল ইসলাম।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল