ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাতক্ষীরার এক স্কুলেই ১৩ ছাত্রীর বাল্যবিয়ে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২২ রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু ভোলায় মেঘনার পাড়ধসে পড়ে বিজিবি সদস্যসহ নিখোঁজ ২ রাজশাহী শিক্ষাবোর্ডে ফেল থেকে পাস করেছে ১১১ জন পরীক্ষার্থী রাজশাহী মহানগরীতে পৃথক অভিযানে মাদকসহ গ্রেফতার ৫ রাম বিগ্রহ নির্মাণের উদ্যোক্তা হরিদাস দুই দিনের রিমান্ডে নাগরিক ভোগান্তি কমাতে তিন ফ্লাইওভার দ্রুত চালুর উদ্যোগ নেশা করে নিজের ঘরেই আগুন দিল যুবক রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার রাজশাহী সীমান্তে বিপুল পরিমাণ যৌন উত্তেজক ট্যাবলেট ও চোরাচালানী মালামাল জব্দ শনিবার স্থায়ী কমিটির বৈঠক ডেকেছে বিএনপি দলীয় অনুষ্ঠানে নারী সাংবাদিকদের পর্দা করে আসতে হবে: চরমোনাই পীর ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী তারেক রহমান ফেসবুকে গালিগালাজ নিয়ন্ত্রণে আইন করবে সরকার: তথ্যমন্ত্রী ‘অনুকূল পরিবেশ হলেই ভারত সফরে যাবেন প্রধানমন্ত্রী’ পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় ঢাকার নিন্দা নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড

রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার

  • আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০৪:৫৯:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০৪:৫৯:০৯ অপরাহ্ন
রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার রাজশাহীতে স্বর্ণের দোকানে দুর্ধর্ষ চুরি: ৭ চোরসহ স্বর্ণ ব্যবসায়ী গ্রেফতার
রাজশাহী মহানগরীর সাহেববাজারের স্বর্ণপট্টিতে কারুশ্রী জুয়েলার্সে দুর্ধর্ষ চুরির ঘটনায় দীর্ঘ অনুসন্ধানের পর চক্রটির ৭ সদস্য ও চোরাই স্বর্ণ কেনার অভিযোগে এক স্বর্ণ ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেফতারকৃকদের একজনকে খুলনা এবং অপর সাতজনকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার  করা হয়।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপপুলিশ কমিশনার (সদর), মোঃ গাজিউর রহমান।

তিনি বলেন, গত ১৯ জুন ভোরে ১০ থেকে ১২ জনের একটি চোরের দল কারুশ্রী জুয়েলার্সের সামনে আসে। তারা দোকানের সামনে বিভিন্ন সামগ্রীর পসরা বসিয়ে কৌশলে জটলা তৈরি করে। একপর্যায়ে পাশের স্বর্ণের দোকানের তালা খুলে ভেতরে প্রবেশ করে এবং কারুশ্রী জুয়েলার্সের পশ্চিম পাশের দেয়াল কেটে দোকানে ঢোকে। পরে সিন্দুক ভেঙে আনুমানিক ২০০ ভরি স্বর্ণ, ১ হাজার ২০০ ভরি রুপা, তিন বক্স স্বর্ণের নাকফুল এবং নগদ ২০ লাখ টাকা নিয়ে পালিয়ে যায়।

এ ঘটনায় দোকানের মালিক তুর্য সরকার বাদী হয়ে বোয়ালিয়া মডেল থানায় মামলা করেন। মামলাটি সুষ্ঠু তদন্তের জন্য পুলিশ কমিশনার মোঃ ফয়েজুল কবিরের নির্দেশে ডিবিতে হস্তান্তর করা হয়। এরপর ডিবি, সাইবার ইউনিট ও সিসি ক্যামেরা ইউনিট যৌথভাবে তদন্ত শুরু করে।

তদন্তে পুলিশ জানতে পারে, চক্রটি অত্যন্ত কৌশলী। তারা একটি মোবাইল ফোন একবারের বেশি ব্যবহার করে না এবং অন্যের নামে নিবন্ধিত সিম ব্যবহার করে। বড় ধরনের চুরি করার আগে তারা তিন থেকে চার মাস ধরে সংশ্লিষ্ট এলাকা পর্যবেক্ষণ করে। কারুশ্রী জুয়েলার্সেও চুরির প্রায় চার মাস আগে এসে বিভিন্ন হোটেলে অবস্থান করে ব্যবসার আড়ালে দোকান ও আশপাশের এলাকা পর্যবেক্ষণ করেছিল তারা।

পুলিশের তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতায় গত পরশু রাতে খুলনা থেকে রুস্তম আলী শেখ (৬৪) এবং ঢাকার বিভিন্ন এলাকা থেকে স্বপন (৬২), উজ্জল (৩৭), রিয়াজ ওরফে সুমন ওরফে সুজন ওরফে গেদু (৩৯), আবু তালেব (৪৫), কালাম শেখ (৪৮) ও ইউনুসকে (৪৫) গ্রেফতার করা হয়।

পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে চোরাই মাল কেনার অভিযোগে স্বর্ণ ব্যবসায়ী রবিউল হাসানকে (৪৫) ঢাকায় গ্রেফতার করা হয়। তার কাছ থেকে ২৬ ভরি স্বর্ণ, ৬২ ভরি রুপা এবং চোরাই স্বর্ণ বিক্রির ২৫ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। অসুস্থ হয়ে পড়ায় তাকে পুলিশ পাহারায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

চুরি যাওয়া বাকি মালামাল উদ্ধার এবং চক্রের অন্য সদস্যদের গ্রেফতারে অভিযান চলছে। গ্রেফতারকৃতদের আদালতে হাজির করে প্রত্যেকের সাত দিনের রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু

রাজশাহী মেডিকেলে ডেঙ্গুতে কলেজ ছাত্রের মৃত্যু