ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অ্যালুমিনিয়ামের পাত্রে ভুলেও রান্না করবেন না ছয় খাবার! মুহূর্তের মধ্যে খাবার হয়ে উঠবে বিষ চৌকির উপর স্ত্রীর মৃতদেহ গামছায় ঝুলছিলো স্বামী ! তিব্বতে শক্তিশালী ৭.০ মাত্রার ভূকম্পন: নিহত অন্তত ১৮, ধ্বংসস্তূপে ৩৩৯টি ঘরবাড়ি বিজয় থানাপাতি কেরিয়ারের শীর্ষে থেকে রাজনীতিতে আসায় তিনি অনুপ্রেরণা: সামান্থা রুথ প্রভু বোয়ালখালীতে ২৭ লক্ষ টাকার ইয়াবাসহ গ্রেফতার ১ নগরীতে দুই মাদকসেবীকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনতা, কারাগারে প্রেরণ ফরিদপুরে বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে অ্যাম্বুলেন্সের ৩ যাত্রীর মৃত্যু ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু তিব্বতে ফের ভূমিকম্প! অন্তত ১৮ জনের মৃত্যু শিক্ষার্থীদের স্বার্থই সবার আগে, দুর্নীতি রোধে শিক্ষকদের ভূমিকা জরুরি: এমপি মিলন আত্রাইয়ে মোল্লা আজাদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন, প্রথম ম্যাচে সিরাজগঞ্জ একাদশের জয় সিংড়ায় ৫০ বছরের জমি বিরোধের নিরসন করলেন চেয়ারম্যান প্রার্থী কামরুল এখন প্রেমপত্র আসে না, আসে শুধু তালাকপত্র রাণীনগরে রাইডোর দুই বছর পূর্তি ও উন্মুক্ত দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৩ রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু ট্রাকের ধাক্কায় আহত রাবি শিক্ষার্থী চেসি ত্রিপুরার মৃত্যু, ক্যাম্পাসজুড়ে শোকের ছায়া রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক

নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ১০:২০:৪৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ১০:২০:৪৮ অপরাহ্ন
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা
নওগাঁর নিয়ামতপুরে একদিনের ব্যবধানে পৃথক স্থানে  দুই নারীর আত্মহত্যার খবর খবর পাওয়া গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর)  সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহইল গ্রামে ও সোমবার (৭ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। 

মারা যাওয়া ওই দুজন হলেন গাহইল গ্রামের মন্টু বর্মনের স্ত্রী সুনতি বর্মন (৫৫)। অপরজন হলেন উপজেলার গুজিশহর গ্রামের মিঠুন কর্ণীর স্ত্রী স্মৃতি কর্ণী (২৫)। 

পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে,  সুনতি বর্মন বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে পরিবারের লোকজন কাজের জন্য বাহিরে চলে যায়। এসময় সবার অগোচরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

অন্য ঘটনায় জানা গেছে, ছয় বছর আগে গুজিশহর গ্রামের মিঠুন চন্দ্রের সঙ্গে একই এলাকার  স্মৃতি কর্ণীর  বিয়ে হয়। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতি কর্ণীর সঙ্গে তাঁর স্বামীর মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার রাত নয়টার দিকে স্মৃতি অভিমান করে বিষপান করেন। পরে স্বজনরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান পিপিএম বলেন, দুটি ঘটনায়  অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। অনিতা বর্মনের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু

রামেকে ডেঙ্গুতে কলেজছাত্রের মৃত্যু