ঢাকা , সোমবার, ০৯ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহী সিমান্তে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানি পণ্য জব্দ মসজিদের উন্নয়নে সহযোগিতার আশ্বাস দিলেন রাসিক প্রশাসক রিটন ​রাসিক প্রশাসকের সঙ্গে বাংলাদেশ সোশিও-কালচারাল ফোরামের প্রতিনিধিদলের সাক্ষাৎ সার পাচার হচ্ছে মিয়ানমারে, দেশের কৃষকদের হাহাকার ষষ্ঠ থেকে নবম শ্রেণির পরীক্ষা ও ফলপ্রকাশে নতুন নির্দেশনা নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেপ্তার ২৫ রাজশাহীতে বর্ণাঢ্য আয়োজনে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন, র‌্যালি ও পুরস্কার বিতরণ সড়ক দুর্ঘটনায় ৬ বছরে নিশ্চিহ্ন প্রায় ৩০০ পরিবার, ঝরেছে অসংখ্য প্রাণ গোদাগাড়ীতে আমনের বাম্পার ফলনের সম্ভাবনা, ধানের দাম নিয়ে হতাশ কৃষক ভর্তি পরীক্ষার অজুহাতে রাকসু নির্বাচন পেছানোর ষড়যন্ত্র করছে প্রশাসন: শিবির সভাপতি রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা নবনিযুক্ত বিভাগীয় কমিশনারকে রাজশাহী জেলা পরিষদ প্রশাসকের ফুলেল শুভেচ্ছা ডেভিস কাপ খেলতে ভিয়েতনাম যাচ্ছেন রাজশাহীর টেনিস খেলোয়াড় রাকীন THE ইমপ্যাক্ট র‌্যাঙ্কিংয়ে অংশ নিতে তথ্য জমা দিল রুয়েট সঠিক পরিসংখ্যানের ভিত্তিতেই টেকসই উন্নয়ন পরিকল্পনা সম্ভব: বিভাগীয় কমিশনার গোদাগাড়ীতে বিপুল পরিমান ইয়াবাসহ মাদক কারবারী গ্রেপ্তার উৎসবমুখর পরিবেশে মোহনপুরে ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত নাটোরে র‍্যাবের অভিযানে ৮৪ পিস ইয়াবাসহ যুবক গ্রেপ্তার জয়পুরহাটে মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ১ জয়পুরহাটে নারীসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, ফেনসিডিল ও মোবাইল জব্দ

শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৭:৩৭:৩৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৭:৩৭:৩৪ অপরাহ্ন
শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই
রাজশাহীর তানোর উপজেলা যুবদলের সদস্য সচিব, হক ফাউন্ডেশন  ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক এবং তরুণ নেতৃত্বের আইডল মানবিক নেতৃত্ব শরীফ উদ্দিন মুন্সী।

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে তাকে চেয়ারম্যান হিসেবে দেখতে চাই এই জনপদের মানুষ।আগামীতে তাকে উপজেলা চেয়ারম্যান  হিসেবে দেখার প্রত্যাশা নিয়ে এই জনপদের মানুষ নতুন স্বপ্ন দেখছেন। তিনপ্রজন্ম ধরে শরীফ উদ্দীন মুন্সীর পরিবার এই অঞ্চলের সাধারণ মানুষের সেবা ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক কর্মকান্ডে সহযোগীতা করে আসছেন।

শরীফ উদ্দীন মুন্সীর হাজারো কাজের মধ্যে দু'একটি কাজ বা রাজনৈতিক দুরদর্শিতা নিয়ে আলোচনা-সমালোচনা থাকতেই পারে।কিন্ত্ত তার পারিবারিক ঐতিহ্য, মানবিক গুণাবলি, পরোপকারী মানসিকতা ও রাজনৈতিক আদর্শ নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নাই। তিনি কখানো রাজনীতিকে পুঁজি করে অর্থ আহরণ, ডিপ, দখল ও পুকুর বানিজ্যে,কমিটি বাণিজ্যে, অবৈধ অর্থের মোহে বিভিন্ন নির্বাচনে মুলস্রোতের বিপরীতে অবস্থান ইত্যাদি করেননি। তিনপ্রজন্ম যাবত তারা মানুষের জন্য যেটা করেছেন এখানো করছেন সেটা সম্পুর্ন পারিবারিক ও ব্যক্তিগত উদ্যোগে। তাই তার একটি নিদ্রিষ্ট জায়গা দরকার যেখান থেকে তিনি এসব কাজ আরো বড় পরিসরে করতে পারেন। শরীফ মুন্সীর যে মানবিক গুণাবলী তাতে তিনি জনপ্রতিনিধি হলে তার হাতে সাধারণ জনগণের জানমাল নিরাপদ থাকবে বলেই সবার প্রত্যাশা।

জানা গেছে,তিনপ্রজন্ম যাবত শরীফ উদ্দিন মুন্সী পরিবার আর্ত- মনবতায় নিয়োজিত রয়েছে।অসুস্থ মানুষের চিকিৎসা ও দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা, সাদাছড়ি, ছাতা, বিশুদ্ধ খাবার পানি সংকট মোকাবেলায় মটর-ট্র্যাংকি ও দরিদ্র পরিবারের মাঝে শুকনো খাবার বিতরণ ইত্যাদি সমাজসেবা মুলক কাজ নিয়মিত করে আসছেন।

সম্প্রতি চাঁন্দুড়িয়া ইউনিয়নে (ইউপি) বিএনপি কর্মী নিহত নেকছার  আলীর পরিবারকে ৫০ হাজার টাকা আর্থিক সহায়তা করেছেন। জানা গেছে, উপজেলা যুবদলের সদস্য সচিব, হক ফাউন্ডেশন  ও হিন্দোল সেবা সংস্থার নির্বাহী পরিচালক শরিফ উদ্দিন মুন্সী তানোরের যুবকদের আইকন ও গর্ব। তিনি প্রতি মুহূর্তে  মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হিসেবে কাজ যাচ্ছেন।এসব কারণে তানোরের সাধারণ মানুষের ইচ্ছা আগামী দিনে শরীফ মুন্সিকে উপজেলার চেয়ারম্যানের মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব দিলে মানুষের অধিকার প্রতিষ্ঠিত হবে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা

রাজশাহীতে মাদক, সন্ত্রাস ও সাইবার অপরাধ দমনে কঠোর নির্দেশনা