ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ , ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে বাড়িতে হামলা, বৈদ্যুতিক মিটার ভাঙচুর ও টাকা-স্বর্ণালংকার চুরির অভিযোগ দুই কন্যার আকুতি প্রধানমন্ত্রীর নির্দেশে কারাবন্দি বিএনপি নেতা রেন্টুর পরিবারের পাশে রাসিক প্রশাসক কাটাখালিতে বিপুল পরিমাণ গাঁজা ও ট্যাপেন্টাডল সহ দুই কুখ্যাত মাদক কারবারী গ্রেফতার মোহনপুরে বিপুল পরিমান হেরোইন সহ মাদক কারবারী গ্রেফতার নগরীজুড়ে পুলিশের অভিযানে মাদক কারবারী সহ গ্রেফতার ২০ লালপুরে মাজার ও মসজিদে চুরি উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হলো ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুকে রাজশাহী নিউ গভঃ ডিগ্রি কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত ‘পেদ্দি’-তে জাহ্নবীর শরীরী দৃশ্য নিয়েও আপত্তি প্রকাশ করলেন রশ্মিকা? যুবদলের কেন্দ্রীয় নেতা কামাল আনোয়াররর রাণীশংকৈলে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন রাণীশংকৈলে পূজামণ্ডপে এমপি জাহিদ, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় রাণীশংকৈলে পুরোনো সেতু যেন মরণফাঁদ! আসহাবে কাহাফের ঈমানদীপ্ত অলৌকিক ঘটনাটি মুসলিম উম্মাহর সামনে তুলে ধরেছেন। শিমুলের ক্যান্সার চিকিৎসা অনিশ্চিত, বাঁচার আকুতি পুঠিয়ায় সরকারি রাস্তার ১৪টি মেহগনি গাছ কাটার অভিযোগ, নীরব প্রশাসন হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং গাজায় যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান কাতার-ফ্রান্সের যুক্তরাষ্ট্র-ইউক্রেনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে রাজি পুতিন ধেয়ে আসছে সুপার টাইফুন চাম্পি ভারতে ছিনতাইয়ের নতুন কৌশল, নগদ না পেলে অ্যাপে লোন কেন এই শিরশ্ছেদ, সৌদিতে নজরুল-সুইটির মৃত্যুদণ্ডে ক্ষুব্ধ শ্রীলেখা

আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৭:৩১:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৭:৩১:২১ অপরাহ্ন
আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে
মার্কিন প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) থেকে এখনো আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করা হলেও, মার্কিন যুদ্ধজাহাজে ইরানের একটি দ্বিতীয় হামলার বিস্তারিত তথ্য প্রকাশ করেছে বিশ্বখ্যাত সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। প্রতিবেদনটিতে বলা হয়েছে, এর আগেও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে একটি মার্কিন বিমানবাহী রণতরি ও ডেস্ট্রয়ার ধ্বংস করার চেষ্টা করেছিল ইরান। তবে কৌশলগতভাবে বেঁচে ফিরতে সক্ষম হয় মার্কিন যুদ্ধজাহাজগুলো; আর সেই ঘটনার পরই এই নতুন হামলার ঘটনাটি ঘটল।

তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান মুখোমুখি অবস্থানের এক চরম উত্তপ্ত রূপ প্রকাশ পাচ্ছে এই নতুন হামলার তথ্যে। এই অঞ্চলে মোতায়েন করা মার্কিন বাহিনী ও জাহাজের ওপর ক্রমাগত ইরানি হামলার চেষ্টার অংশ হিসেবেই এটিকে দেখা হচ্ছে। একই সঙ্গে, কৌশলগত সামুদ্রিক পথ এবং হরমুজ প্রণালি নিয়ে আঞ্চলিক উত্তেজনা যখন তুঙ্গে, ঠিক তখনই ঘটনাটি সামনে এলো।

সামরিক বিশ্লেষকদের আশঙ্কা, পাল্টা হামলার এই ধারা যদি বজায় থাকে, তবে তা কেবল সামরিক সংঘাতকেই উস্কে দেবে না, বরং মারাত্মক ঝুঁকিতে ফেলবে আন্তর্জাতিক বাণিজ্য ও বিশ্বজুড়ে জ্বালানি সরবরাহ ব্যবসাকেও।

উন্মুক্ত ও আন্তর্জাতিক পানিসীমায় মার্কিন নৌবাহিনীর ওপর ইরানের এই ধারাবাহিক হামলা ওয়াশিংটনের নিরাপত্তা ও সামরিক নীতিনির্ধারকদের ভাবিয়ে তুলেছে। ইরানের সামারিক সক্ষমতার আধুনিকায়ন এবং মার্কিন বাহিনীর ওপর কতক্ষণ বা কতদূর পর্যন্ত তারা এই চাপ সৃষ্টি করে রাখতে পারবে—তা নিয়ে মার্কিন প্রশাসনের ভেতরে নতুন করে নানামুখী প্রশ্ন ও শঙ্কা দানা বাঁধছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক

রুয়েটে পাইপ চুরির অভিযোগে কাজলার জয় আটক