ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

নিয়ামতপুরে একদিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৫:৪৪:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৫:৪৪:৪০ অপরাহ্ন
নিয়ামতপুরে একদিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা ফাইল ফটো
নওগাঁর নিয়ামতপুরে একদিনের ব্যবধানে পৃথক স্থানে  দুই নারীর আত্মহত্যার খবর খবর পাওয়া গেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার রসুলপুর ইউনিয়নের গাহইল গ্রামে ও সোমবার (৭ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের গুজিশহর গ্রামে এ আত্মহত্যার ঘটনা ঘটে। 

মারা যাওয়া ওই দুজন হলেন গাহইল গ্রামের মন্টু বর্মনের স্ত্রী সুনতি বর্মন (৫৫)। অপরজন হলেন উপজেলার গুজিশহর গ্রামের মিঠুন কর্ণীর স্ত্রী স্মৃতি কর্ণী (২৫)। 

পরিবারের লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে,  সুনতি বর্মন বেশ কয়েক বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। বুধবার সকালে পরিবারের লোকজন কাজের জন্য বাহিরে চলে যায়। এসময় সবার অগোচরে তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে  গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। 

অন্য ঘটনায় জানা গেছে, ছয় বছর আগে গুজিশহর গ্রামের মিঠুন চন্দ্রের সঙ্গে একই এলাকার  স্মৃতি কর্ণীর  বিয়ে হয়। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্মৃতি কর্ণীর সঙ্গে তাঁর স্বামীর মধ্যে মনোমালিন্য চলছিল। সোমবার রাত নয়টার দিকে স্মৃতি অভিমান করে বিষপান করেন। পরে স্বজনরা তাঁকে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে  নেওয়ার পথে রাত ১১টার দিকে তাঁর মৃত্যু হয়। পরে মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়।

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুবুর রহমান পিপিএম বলেন, দুটি ঘটনায়  অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে। অনিতা বর্মনের মরদেহ ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার