ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাজশাহীতে সাংবাদিক ইউনিয়নের সঙ্গে আরএমপি কমিশনারের মতবিনিময় শিল্পী-সাহিত্যিকদের পূর্ণাঙ্গ ডিজিটাল ডাটাবেজ করবে শিল্পকলা একাডেমি রাজশাহী মহানগরীতে পূর্ব শত্রুতার জেরে স্বেচ্ছাসেবক দল কর্মী মারুফকে কুপিয়ে জখম বাঘায় বিপুল পরিমান এসকাফ সিরাপসহ দুইজন গ্রেফতার রাজশাহীতে মাদকসহ গ্রেফতার ২, বিভিন্ন মামলায় আটক ১৬ আওয়ামী লীগের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর ‘গুজব’: তথ্যমন্ত্রী হাতিয়ায় মিয়ানমারে পাচারের সময় ১,৩৬০ বস্তা সিমেন্টসহ তিনজন আটক সন্ধ্যা থেকে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতির আশা, গ্যাস সংকটে বেড়েছে লোডশেডিং দীর্ঘ লোডশেডিংয়ে পল্লী বিদ্যুৎ স্থাপনায় হামলা, নিরাপত্তা চেয়ে আইজিপিকে চিঠি সুনামগঞ্জ সীমান্তে ৩০২ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপসহ দুই নারী আটক উলিপুরে আবাসিক মাদরাসার শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ, শিক্ষক আটক বায়েজিদে সড়ক পরিবহন আইনের মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার স্ত্রীকে হত্যার পর স্বামীর আত্মহত্যার অভিযোগ, আশুলিয়ায় দুজনের মরদেহ উদ্ধার ইঞ্জিনিয়ার হতে চায় প্রতিভাবান নানক এসএসসিতে উপজেলার সেরা সুমাইয়া জাহান সিংড়ায় এসএসসি ফলাফলে সাফল্যের শীর্ষে বিয়াম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ রাণীনগরে দৈনিক করতোয়া পত্রিকার ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত সিংড়ায় দৈনিক করতোয়ার ৫১ বছর পদার্পণ উপলক্ষে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত রাণীনগরে ৩জন সারডিলারকে ২০হাজার টাকা জরিমানা ‘বাবা নেই, তাঁর শূন্যতা আজও কাটেনি ' আপনাদের ভালোবাসাই আমার শক্তি’: স্মরণসভায় প্রতিমন্ত্রী পুতুল

মৃত্যুর কয়েক ঘণ্টা আগে এই ওষুধটাই খেয়েছিলেন শেফালি জারিওয়ালা, মুখ খুললেন বান্ধবী

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৩:২৫:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৩:২৫:২৭ অপরাহ্ন
মৃত্যুর কয়েক ঘণ্টা আগে এই ওষুধটাই খেয়েছিলেন শেফালি জারিওয়ালা, মুখ খুললেন বান্ধবী ছবি: সংগৃহীত
অভিনেত্রী শেফালি জারিওয়ালার আকস্মিক মৃত্যুতে প্রায় সকলকেই অবাক করে দিয়েছে। মাত্র ৪২ বছর বয়সী শেফালীই যে এত অল্প বয়সে পৃথিবীকে এভাবে বিদায় জানাবেন, তা কেউ বিশ্বাস করতে পারছেন না। গত ২৭ জুন আচমকাই আসে এই মৃত্যুর খবর, পরে জানা যায় হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে শেফালির। ‘কাঁটা লাগা’ গার্ল নামে পরিচিত এই অভিনেত্রী গত কয়েক বছর ধরে যৌবন ধরে রাখার জন্য ওষুধ খাচ্ছিলেন বলে জানা যায়। এবার উঠে এল নতুন খবর।

শেফালির ঘনিষ্ঠ বন্ধু পূজা ঘাই জানিয়েছেন, মৃত্যুর দিনও ভিটামিন সি-ফোর ট্রিপ নিয়েছিলেন অভিনেত্রী। সাংবাদিক ভিকি লালওয়ানিকে দেওয়া এক সাক্ষাৎকারে শেফালির ঘনিষ্ঠ বন্ধু পূজা ঘাই জানিয়েছেন, মৃত্যুর দিন শেফালি ভিটামিন সি IV ড্রিপ (ইন্ট্রাভেনাস ভিটামিন সি থেরাপি নামেও পরিচিত) খেয়েছিলেন। শেফালির সেই বন্ধু বলেন, ‘সেদিন ভিটামিন সি IV ড্রিপ খেয়েছিল। তবে আগেই বলেছি, ভিটামিন সি গ্রহণ করা খুবই স্বাভাবিক একটি ব্যাপার। আমরা সবাই ভিটামিন সি খেয়ে থাকি, তাই না? আমার মনে হয় কোভিডের পর মানুষ যতটা সম্ভব নিয়মিত ভিটামিন সি খেতে শুরু করেছে। এবং ভিটামিন সি এমন একটি জিনিস যা আমিও গ্রহণ করি। সুতরাং এটা খুবই স্বাভাবিক একটি বিষয়।’

পূজা তার সাক্ষাৎকারে জানিয়েছেন, পুলিশ যখন তদন্তের জন্য শেফালির বাড়িতে পৌঁছেছিল, তখন তিনিও সেখানে ছিলেন। ‘আমি যখন সেখানে দাঁড়িয়ে ছিলাম, তখন পুলিশ সেই ব্যক্তিকে ডেকেছিল যিনি তাকে আইভি ড্রিপ দিয়েছিলেন। শেফালি ঠিক কী ওষুধ খেয়েছিলেন তা জানার জন্য ডাকা হয় এবং তারপর পুলিশ জানতে পেরেছিলেন যে তিনি আইভি ড্রিপ নিয়েছিলেন,’।

তবে পূজা এটাও স্পষ্ট করে দিয়েছেন যে ভিটামিন সি আইভি ড্রিপস এবং অ্যান্টি-এজিং ট্রিটমেন্ট গ্রহণ করা বিনোদন দুনিয়ায় খুবই সাধারণ বিষয়। তাঁর কথায়, ‘আসলে, আপনি যদি দুবাইয়ের রাস্তায় হাঁটেন তাহলে আপনি সাধারণ ক্লিনিক এবং সেলুনগুলিতেও অনেক ভিটামিন সি ড্রিপ দেখতে পাবেন। আর শেফালি এমন এক পেশায় ছিলেন যেখানে তাঁকে তার সেরাটা দিতে হয়েছিল এবং তিনি তার যথাসাধ্য চেষ্টা করছিলেন এবং তাঁকে সবচেয়ে সুন্দর দেখতে লাগত।’

সংবাদ মাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ জুন শেফালির বাড়িতে পূজা হয়েছিল, তিনি উপবাস রেখেছিলেন। তা সত্ত্বেও বিকেলে অ্যান্টি এজিং ওষুধের ইনজেকশন নেন তিনি। কয়েক বছর আগে একজন ডাক্তার তাঁকে এই ওষুধগুলি খাওয়ার পরামর্শ দিয়েছিলেন এবং প্রতি মাসে তাঁর চিকিৎসা চলছিল।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক

গোদাগাড়ীতে বিপুল পরিমান এসকাফ সিরাপ উদ্ধার, দুই মাদক কারবারী পলাতক