ঢাকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অজয়ের বাংলোয় সালোঁ-স্পা, বিএমসির নিষেধাজ্ঞা বলিউড অভিনেত্রীদের নগ্ন সত্যি ফাঁস ফতিমার! ডেরা ইসমাইল খানে বিস্ফোরণ, নিহত ১১ অভিষেক ম্যাচেই ৩২ বছরের অপেক্ষার অবসান জিদানের ব্রাজিল সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান আনচেলত্তির বাংলাদেশ ব্যবসার জন্য উন্মুক্ত: প্রধানমন্ত্রী সালমানের ‘পুরুষত্ব’ নিয়ে খোঁচা, তোপের মুখে আসিফ চুরির অভিযোগে আটক ক্ষুধার্ত বাবার মুখে রুটি তুলে দিচ্ছে মেয়ে প্রতিবন্ধী নারীর ঘরে প্রবেশ করে যে কাণ্ড ঘটালেন যুবক টিকটকে পরিচয়-ইমুতে প্রেম, নির্জন পাহাড়ে গিয়ে ধর্ষণের শিকার ১৩ বছরের কিশোরী নিয়ামতপুরে সচেতনতামূলক গম্ভীরা অনুষ্ঠিত পিপিএম-সেবা পদক পেলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি আশিক সাঈদ পানি সম্পদ প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ কর্তৃক পঞ্চগড়ে আনসার ও ভিডিপি’র বৃক্ষরোপন কোষ্ঠকাঠিন্যের সমস্যায় দীর্ঘ দিন ভুগছেন? কোলন ক্যানসারের ঝুঁকি কমাতে ৫টি অভ্যাস এখন থেকেই শুরু করুন রাণীশংকৈলে এক দিনের ব্যবধানে দুই মৃত্যু; পুকুরে ডুবে শিশু, অভিমানে বিষপানে যুবক থাইরয়েড ভেবে ভুল করছেন না তো? গলায় ফোলা ভাব, ঘাড়ের কাছে ছোট মাংসপিণ্ড কিসের লক্ষণ? ‘লড়াইটা পুরুষতান্ত্রিক মানসিকতার সঙ্গে’, জমুইয়ের ঘটনার মাঝে ইঙ্গিতপূর্ণ পোস্ট কৃতি সেননের ‘কে জানে বাদশা ওর সঙ্গে কী এমন করেছে!’ ঈশা রিখীর ‘ট্রমা’ প্রসঙ্গে প্রশ্ন তুললেন মাহী বিজ রাণীশংকৈলে ভোররাতে পুলিশের জালে মাদক কারবারি, ১০০ পিস ইয়াবাসহ আটক রাণীশংকৈলে ৭ জুয়ারু আটক

রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৫:০৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৫:০৬:২৭ অপরাহ্ন
রাজশাহীতে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু ফাইল ফটো
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ডেঙ্গুতে ইমরুল কায়েস হৃদয় (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। একই সময়ে গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু আক্রান্ত ২০ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে বর্তমানে রামেক হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ৬৯ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে রামেক হাসপাতালের মুখপাত্র শেখ শামিম হোসেন ডেঙ্গু পরিস্থিতির সর্বশেষ তথ্য জানান। মৃত ইমরুল কায়েস হৃদয়ের বাড়ি পাবনার বেড়া উপজেলায়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ডেঙ্গু আক্রান্ত হয়ে ইমরুল কায়েস হৃদয় ৮ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা ৫৩ মিনিটে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাত ৮টা ২০ মিনিটে তার মৃত্যু হয়। মৃত্যুর কারণ হিসেবে ডেঙ্গু শক সিন্ড্রোম উল্লেখ করা হয়েছে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এ সময়ে চিকিৎসা শেষে ১৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। একই সময়ে একজনের মৃত্যু হয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৬৯ জনের মধ্যে নতুন ও পুরোনো রোগী রয়েছেন।

চিকিৎসকরা বলছেন, ডেঙ্গু আক্রান্ত রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে পারে। বিশেষ করে ডেঙ্গু শক সিন্ড্রোম দেখা দিলে পরিস্থিতি গুরুতর হয়ে ওঠে। তাই জ্বর, শরীর ব্যথা, মাথাব্যথা, বমি বা দুর্বলতার মতো উপসর্গ দেখা দিলে অবহেলা না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার ফয়েজুল কবির