ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে ১দিনের ব্যবধানে ২ নারীর আত্মহত্যা শিক্ষকের মৃত্যু: মানসিক নিপীড়নের অভিযোগে মহাসড়ক অবরোধ রাজশাহীর গোদাগাড়ীতে ৫০০ বস্তা সার মজুত, ডিলারের কারাদণ্ড শরীফ উদ্দিন মুন্সীকে উপজেলা চেয়ারম্যান হিসেবে দেখতে চাই আমেরিকার যুদ্ধজাহাজে ইরানের দ্বিতীয় দফা হামলার বিস্তারিত তথ্য প্রকাশ মার্কিন গণমাধ্যমে জমি ছিল নিজস্ব, তবুও আসামের ৭৩ মুসলিম পরিবারের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন হরমুজ প্রণালী থেকে মার্কিন ড্রোন সাবমেরিন জব্দ ইরানের ওমান উপসাগর ও আরব সাগরে ‘নৌ নিষেধাজ্ঞা জারি’ ইরানের ছাত্রীদের কুপ্রস্তাবের অভিযোগে শিক্ষককে সাময়িক অব্যাহতি রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার রাস্তার ওপর ময়লা ফেলায় প্রতিবাদ, চারজনকে কুপিয়ে জখম ১০ লাখ টাকা চাঁদা না পেয়ে ২০ লাখ দাবি, ‘১০০ পুলিশ রাখলেও’ গুলি করে মেরে ফেলার হুমকি ময়লার স্তূপে মিললো ২ নবজাতকের মরদেহ মতিহারে গাঁজাসহ নারী মাদক কারবারী লিলি গ্রেফতার, ৩ মাসের কারাদণ্ড রাজশাহী নগরীতে সন্ত্রাসবিরোধী মামলায় গ্রেফতার ৩ সিলেটে কিশোরীর কোমরে শিকল, অঝোরে কাঁদছিল কিশোরী বিরোধ মীমাংসার বৈঠকে ছুরিকাঘাতে প্রাণ গেল তরুণের, আটক ১ পশ্চিমাঞ্চল রেলে রদবদল, নতুন জিএম আহম্মেদ হোসেন মাসুম তিন দফা দাবিতে ঠাকুরগাঁওয়ে অ্যাম্বুলেন্স চালকদের কর্মবিরতি, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি সিংড়ায় সার বিক্রয়ে অনিয়মে ব্যবসায়িকে জরিমানা

‘সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে’

  • আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৫:০৫:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৫:০৫:৪০ অপরাহ্ন
‘সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে’ ‘সাহস থাকলে দেশে আসেন, দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে’
আওয়ামী লীগের শাসনামলে নাটোরে অসংখ্য নেতাকর্মী হত্যার বিচার হয়নি উল্লেখ করে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাহস থাকলে দেশে ফিরে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) জাতীয় প্রেস ক্লাবে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ‘স্বনির্ভর বাংলাদেশ গঠনে শহীদ জিয়ার অবদান’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি বলেন, “শেখ হাসিনাকে বলব, আপনার সাহস থাকলে দেশে আসেন। দেশের মানুষ আপনার অপেক্ষায় আছে।”

অনুষ্ঠানে নিজের রাজনৈতিক জীবনের স্মৃতিচারণ করে হুইপ দুলু বলেন, ৪৮ বছর আগে স্কুলের ছাত্রাবস্থায় বিএনপির জন্মলগ্ন থেকেই তিনি এই সংগঠনের সঙ্গে যুক্ত আছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ দেশের মানুষ আজীবন মনে রাখবে উল্লেখ করে তিনি বলেন, জিয়াউর রহমান দলটির জন্ম না দিলে তিনি আজ সংসদ সদস্য ও হুইপ হতে পারতেন না। বিএনপির কর্মী হিসেবেই বেঁচে থাকতে চান বলে জানান তিনি।

আওয়ামী লীগ খুন, গুম ও নির্যাতনের মাধ্যমে বিএনপিকে নিশ্চিহ্ন করার চেষ্টা করলেও তা সফল হয়নি বলে মন্তব্য করেন দুলু। তিনি অভিযোগ করেন, দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে আটকে রেখে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল। একইভাবে প্রধানমন্ত্রী তারেক রহমানকে শুধু মিথ্যা মামলা দিয়েই দেশান্তর করা হয়নি, বরং শারীরিক নির্যাতন করে তাঁর হাড় পর্যন্ত ভেঙে দেওয়া হয়েছিল বলে ক্ষোভ প্রকাশ করেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে হেরোইন সহ মাদক কারবারী গ্রেপ্তার