ঢাকা , বুধবার, ১১ নভেম্বর ২০২৬ , ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফিতনা এবং এর আলামত সম্পর্কে গুরুত্বপূর্ণ ইসলামী ব্যাখ্যা ও উক্তি প্রদান তহসিলদার আনন্দ ও ইসরায়েলের বিরুদ্ধে অপপ্রচার পরকীয়ার বিতর্কে বিপাকে এনভিডিয়া প্রধান রাজশাহী কলেজে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান ঠাকুরগাঁওয়ে মাদকবিরোধী বিশেষ অভিযান: ৮ জনের তিন মাসের কারাদণ্ড রাজশাহীতে ১৫০ কিশোরীর মধ্যে স্বাস্থ্যসামগ্রী বিতরণ ১৬ নভেম্বর থেকে শুরু হচ্ছে ২০২৭ সালের এসএসসি পরীক্ষার ফরম পূরণ শীতের সবজি থেকে পোকামাকড় দূর করবেন যেভাবে, জেনে নিন সহজ ৫ উপায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব মো. দাউদ মিয়া রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্টার্নশিপ করার সুযোগ চেয়ে শেখ হাসিনার প্রত্যর্পণ আইনি প্রক্রিয়ায় এগোবে, জানাল ভারত ধর্ষণ ও যৌন নিপীড়নের দায়ে রাসেল ব্র্যান্ডের ১০ বছর ৬ মাসের কারাদণ্ড ম্যানচেস্টার সিটি ছাড়ার গুঞ্জন, হলান্ডের সম্ভাব্য গন্তব্য রিয়াল মাদ্রিদ! দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশের ব্যাটিং পরামর্শক ডেল বেনকেনস্টেইন নগরীজুড়ে মাদককারবারী সহ গ্রেফতার ২৩ পাকিস্তানের লাহোর কালান্দার্সের উপদেষ্টা হলেন আমিনুল ইসলাম বুলবুল নতুন রূপে ফিরল চট্টগ্রামের আগ্রাবাদ জাম্বুরী মাঠ সিংড়ায় মসজিদ ও খেলার মাঠের জমি দখলমুক্ত করার দাবিতে মানববন্ধন রাণীশংকৈলে বদলি নিয়ে বিতর্ক: দুর্নীতির দুই মামলার আসামি অফিস সহকারী শহিদুল ইসলাম

মহানগরীতে চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার; গ্রেপ্তার ২

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৭:৩৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৭:৩৯:৩৭ অপরাহ্ন
মহানগরীতে চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার; গ্রেপ্তার ২ মহানগরীতে চুরি যাওয়া ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার; গ্রেপ্তার ২
রাজশাহী মহানগরীর পবা থানা এলাকায় চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান ৭২ ঘণ্টার মধ্যে উদ্ধার করেছে পবা থানা পুলিশ। এ ঘটনায় চোরাই ভ্যানসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

গত ০৫ সেপ্টেম্বর শনিবার বেলা আনুমানিক ১২টার দিকে পবা থানাধীন আলাইবিদিরপুর এলাকা থেকে অজ্ঞাতনামা চোর/চোরেরা একটি ব্যাটারিচালিত ভ্যান চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় ভ্যানের মালিক বিষয়টি পবা থানা পুলিশকে মৌখিকভাবে অবহিত করলে পুলিশ তাৎক্ষণিকভাবে চুরি যাওয়া ভ্যানটি উদ্ধার এবং ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা শুরু করে।

এরই ধারাবাহিকতায় আজ মঙ্গলবার ০৮ সেপ্টেম্বর বিকেল আনুমানিক বিকেল ০৪টার দিকে পবা থানা পুলিশ বিদিরপুর এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত ঘটনার ভিকটিম এবং স্থানীয় জনগণের সহায়তায় একই থানার মধুসূদনপুর গ্রামের মোঃ গোলাম মোস্তফার ছেলে মোঃ মুনজিল আলী (৩২)-কে গ্রেপ্তার করে। এ সময় তার হেফাজত থেকে চুরি যাওয়া একটি ব্যাটারিচালিত ভ্যান উদ্ধার করা হয়। 

পরবর্তীতে গ্রেপ্তারকৃত মুনজিল আলীর দেওয়া তথ্যের ভিত্তিতে তার সহযোগী হিসেবে একই থানাধীন আলাইবিদিরপুর গ্রামের মৃত লোকমান মন্ডলের ছেলে মোঃ রেজাউল করিম (৩৩)-কে গ্রেপ্তার করা হয়। 

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মুনজিল আলী এলাকায় সংঘটিত ভ্যান চুরি চক্রের সঙ্গে জড়িত। 

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে পবা থানায় চুরির মামলা রুজু করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : md.masudrana2008@gmail.com

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান

জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে পররাষ্ট্রনীতি প্রণয়নের আহ্বান