ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির 'খোঁয়াড়ে' মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড পাবনায় পুকুর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার পেঁয়াজের গায়ে কালো ছোপ? ময়লা ভেবে ধুয়ে ব্যবহার করছেন? কিন্তু সেখানেই লুকিয়ে থাকতে পারে বিপদ সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী-ঈশা-মেরির ‘দ্বিতীয় ইনিংস’ শুরু? বিতর্কে অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৫:৫৬:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৫:৫৬:২৭ অপরাহ্ন
নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের  দুই গরুচোর গ্রেপ্তার নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার
নওগাঁর নিয়ামতপুরে জনগণের সহায়তায় আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোরকে গ্রেপ্তার করেছে নিয়ামতপুর থানা পুলিশ। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল পাঁচটার দিকে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া হাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। এসময় তাঁদের কাছ থেকে একটি গরু ও গরু চুরি কাজে ব্যবহৃত পিক-আপ জব্দ করা হয়েছে। 

গ্রেপ্তারকৃত দুজন হলেন মো. জজ মিয়া(৫০)। বাবার নাম মৃত কুদ্দুস মিয়া। বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার  মান্দার পাড়া গ্রামে। আপরজন হলেন একই উপজেলার ওরুন্দি গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে মো. রানা (৩১)।

থানা-পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার  ছাতড়া এলাকায়  প্রতি সোমবার সাপ্তাহিক গরুর হাট বসে। এই হাট থেকে  আন্ত:জেলা চোর চক্রের কিছু সক্রিয় সদস্য কৌশলে একটি গরু চুরি করে। গরুটি একটি পিক-আপ ভ্যানে করে নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় স্থানীয় জনগণ পিক-আপ আটকে রেখে  পুলিশে খবর দেয়। পুলিশ গিয়ে দুজনকে গ্রেপ্তার করে। এসময় একটি গরু ও চোরাই কাজে ব্যবহৃত পিক-আপ জব্দ করে থানায় নিয়ে আসে। 

নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  (ওসি) মাহবুবুর রহমান পিপিএম মঙ্গলবার বেলা ১১টায় বলেন, উপজেলার ছাতড়া বাজারে স্থানীয় জনগণের সহায়তায় দুজন গরুচোরকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁদের দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে। সেই মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুজনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানোর প্রস্তুতি চলছে। 

তিনি আরও বলেন, উদ্ধার হওয়া গরুটি  বিজ্ঞ আদালতের  নির্দেশে প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করা হবে। 

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার