ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির 'খোঁয়াড়ে' মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড পাবনায় পুকুর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার পেঁয়াজের গায়ে কালো ছোপ? ময়লা ভেবে ধুয়ে ব্যবহার করছেন? কিন্তু সেখানেই লুকিয়ে থাকতে পারে বিপদ সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী-ঈশা-মেরির ‘দ্বিতীয় ইনিংস’ শুরু? বিতর্কে অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয়

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৫:৫২:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৫:৫২:২২ অপরাহ্ন
ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয়
রাজশাহী জেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তার (ডিসিফুড) বিরুদ্ধে ধান ছাঁটাইকরণের বরাদ্দ বিভাজনে অনিয়মের অভিযোগ শিরোনামে প্রকাশিত সংবাদটি সঠিক নয়,মিথ্যা,ভিত্তিহীন,মনগড়া ও উদ্দেশ্যেপ্রণোদিত দাবি করে প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন  রাজশাহী জেলা খাদ্য বিভাগ।

সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদে বলা হয়েছে, ২০২৬ বোরো মৌসুমে বোরো ধান ছাঁটাই করার জন্য সংশ্লিষ্ট উপজেলা চালকল মিলকে প্রাধান্য দেওয়ার কথা। কিন্তু অদৃশ্য কারণে জেলার অটো চালকল মিলকে ধান ছাঁটাইয়ের সুযোগ করে দেয়া হয়েছে। কিন্তু এই অভিযোগ সঠিক নয় নীতিমালায় অটো চালকলকে প্রাধান্য দেয়ার নির্দেশনা রয়েছে। ফলে যেখানে অটো চালকল নাই সেখানকার ধান অন্য এলাকার অটো চালকল থেকে ছাঁটাই করানো হয়।

প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে, জেলা খাদ্য নিয়ন্ত্রকের দপ্তর থেকে ধান ছাঁটাইকরণের বরাদ্দ পেতে প্রত্যেক মিল মালিককে আনুঃপাতিক হারে ঘুষ দিতে হয়েছে। যা সঠিক নয় সম্পুর্ণ মিথ্যা, ভিত্তিহীন, মনগড়া, কাল্পনিক ও উদ্দেশ্যেপ্রণোদিত। কোনো গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে এসব অপপ্রচার করছে।

চলতি মৌসুমে  রাজশাহী জেলায় ৭ হাজার ৩০ দশমিক ৮০০ মেট্রিক টন বোরো ধান সংগ্রহ করা হয়েছে। যা নীতিমালা অনুসরণ করে ছাঁটাই করানো হচ্ছে। এখানে অবৈধ লেনদেনের কোনো সুযোগ নাই, কেউ প্রমাণ করতেও পারবে না।
এদিকে চাকরিবিধি লঙ্ঘন করে অফিসের প্রধান সহকারী(বড় বাবু) ও খাদ্য পরিদর্শক দীর্ঘদিন যাবত একই কর্মস্থলে রয়েছেন বলে যা দাবি করা হয়েছে যা সঠিক নয়, এছাড়াও কোনো কর্মকর্তা-কর্মচারীর বদলি এটা উর্ধ্বতন কর্তৃপক্ষের হাতে।

এছাড়াও সংবাদে বলা হয়েছে, একটি চক্র গুদাম থেকে ভালো মানের ধান ছাঁটাইয়ের জন্য নিয়ে যাচ্ছেন। কিন্তু তার পরিবর্তে বাহির থেকে হাইব্রিড নিম্মমানের মোটা ও বিভিন্ন প্রকল্পের পুরাতন চাল দিচ্ছে এটাও ভিত্তিহীন ও মনগড়া, কারণ গুদামে চাল ঢোকানোর আগে প্রতিটি বস্তার চাল পরীক্ষা যাচাই করা হয়।

অন্যদিকে ডিবি হারুনের মতো ভাতের হোটেল চালুর কথা বলা হয়েছে যা সত্যি নয় ভিত্তিহীন ও উদ্দেশ্যেপ্রণোদিত। জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ে দুপুরে খাবারের কোনো ব্যবস্থা নাই।

খোঁজ নিয়ে জানা গেছে, একটি বিশেষ গোষ্ঠী অবৈধ সুবিধা আদায়ে ব্যর্থ হয়ে খাদ্য বিভাগ ও কর্মকর্তা-কর্মচারীদের নিয়ে একের পর এক উদ্দেশ্যেপ্রণোদিত অপপ্রচার করছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার