ঢাকা , বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬ , ১৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এআইয়ের চাহিদায় ২০২৬ সালে তাইওয়ানের চিপ শিল্পের আয় ৪০ শতাংশ বাড়ার প্রত্যাশা আজ প্রধানমন্ত্রী তারেক রহমানের ১৯তম কারামুক্তি দিবস মাকে বেঁধে রেখে মেয়েকে ধর্ষণ, সৎ বাবা গ্রেপ্তার রাতের আঁধারে দুর্বৃত্তরা কেটে দিল ৩০০ কুমড়াগাছ, হতাশায় কৃষকের মাথায় হাত ভাতিজার সঙ্গে স্ত্রীর পরকীয়া, ক্ষোভে বৃদ্ধের তুলকালাম সিএনজিতে লাগানো হ্যান্ডকাফসহ পুলিশ হেফাজত থেকে পালালো আসামি হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান হোটেলে প্রেমিকাকে কুপিয়ে হত্যা প্রেমিকের মধ্যপ্রাচ্য ইস্যুতে ট্রাম্প-আমিরাত প্রেসিডেন্টের জরুরি ফোনালাপ জন্মশতবর্ষে উত্তমকুমার, মহানায়কের মুগ্ধতা আজও অমলিন পোশাকের নীচে লুকিয়ে থাকে, তবুও দাম কয়েকশো কোটি রাজশাহী সীমান্তে ভারতীয় জেডি মদ জব্দ বড়পর্দায় ফেরার প্রস্তুতিতে মন্দিরা নাটোরে বাজারে রক্তাক্ত অবস্থায় পড়েছিলেন হোমিও চিকিৎসক মিথ্যার ওপর ভিত্তি করে আমাকে তিনবার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল: বাবর ‘মুরগি দেখানোর কথা বলে’ শিশুকে ঘরে নিয়ে যান সবুজ, অতঃপর... আশ্রয়ের আশা দিয়ে তরুণীর ‘সর্বনাশে’ সহযোগিতা করেন গৃহবধূ, অতঃপর... আজ যেমন থাকবে দেশের আবহাওয়া বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে রাজশাহীতে মাছ অবমুক্ত জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে: স্কারলেট জোহানসন

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০৩:০৪:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০৩:০৪:৪২ অপরাহ্ন
পুরুষদের বিনোদনের জন্য ভাবা হতো আমাকে: স্কারলেট জোহানসন ছবি: সংগৃহীত
হলিউডের জনপ্রিয় অভিনেত্রী স্কারলেট জোহানসন। সম্প্রতি তিনি জানিয়েছেন, ক্যারিয়ারের শুরুর দিকে তিনি যে চরিত্রগুলো পেতেন তার অধিকাংশই পুরুষের বিনোদনের জন্য আবর্তিত হতো। চরিত্রগুলোর মুল কাজই ছিল পুরুষদের আকর্ষণ করা।

তবে এখন সময় বদলেছে বলেও জানান তিনি। নারীদের জন্য চরিত্রের পরিসরও অনেকটা বিস্তৃত হয়েছে, দাবি অভিনেত্রীর।

দ্য টাইমস অব লন্ডনে দেওয়া এক সাক্ষাৎকারে স্কারলেট বলেন, ‘আমি যখন অভিনয়ে আসি, তখন আমাকে যে চরিত্রগুলো অফার করা হতো সেগুলোর অধিকাংশই ঘুরপাক খেত ‘পুরুষদের দৃষ্টিতে আকর্ষণীয়’ হয়ে ওঠা নিয়ে। সেই চরিত্রগুলোর স্বপ্ন, অভিপ্রায় বা কাহিনি সবই মূলত পুরুষ চরিত্রকে কেন্দ্র করেই গড়ে উঠত।’

‘বার্তা বদলেছে। এখন অনেক বেশি নারী রোল মডেল রয়েছেন। নারীরা দৃশ্যমান শক্তিশালী অবস্থানে আছেন। আমি এমন বহু চরিত্রে কাজ করার সুযোগ পেয়েছি যারা শুধু আকর্ষণীয় না হয়ে বার্তা দিয়েছে, নারীকে বিকশিত করেছে। এখন আর আগের মতো শুধু পুরুষ-নির্ভর চরিত্র পাই না। কিছু একটা বদলেছে’- যোগ করেন অভিনেত্রী।

এই প্রথম নয়, স্কারলেট এর আগেও হলিউডে নারীর উপস্থাপন নিয়ে কথা বলেছেন। ২০২২ সালে তিনি বলেছিলেন, খুব অল্প বয়সেই শিল্পে তিনি ‘হাইপারসেক্সুয়ালাইজড’ হয়ে পড়েছিলেন। অর্থাৎ ইচ্ছের বাইরে অতিমাত্রায় যৌন আকর্ষণের প্রতীক হিসেবে উপস্থাপিত হতেন তিনি।

‘অ্যাভেঞ্জার্স’ খ্যাত এই তারকার ভাষ্য, ‘আমি যেন একটা অবজেক্ট হয়ে গিয়েছিলাম। মনে হচ্ছিল, মানুষ হয়তো ভাবছে আমি ৪০ বছর বয়সী! সেই আকর্ষণ ধীরে ধীরে আমার জন্য বোঝা হয়ে উঠেছিল। আমি নিজের পছন্দমতো চরিত্র পাচ্ছিলাম না। একঘেঁয়ে একটি ঘরে আটকে পড়েছিলাম।’

স্কারলেটের অভিজ্ঞতা হলিউডে দীর্ঘদিনের নারী চরিত্র নির্বাচনের ধারা ও পুরুষ-নির্ভর চিত্রনাট্যের বাস্তবতা ফুটিয়ে তোলে। তবে তার মতে, এখনকার তরুণী অভিনেত্রীরা পাচ্ছেন শক্তিশালী, বৈচিত্র্যময় ও আত্মনির্ভরশীল চরিত্রে কাজ করার সুযোগ। এটি হলিউডে নারীদের জন্য পরিবেশ ও কাজের পরিবর্তনেরই ইঙ্গিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক

নগরীর সড়ক আইল্যান্ডে গাছের পরিচর্যা পরিদর্শনে রাসিক প্রশাসক