রাজশাহী মহানগরীতে পৃথক পৃথক মাদকবিরোধী অভিযানে ৬২ গ্রাম গাঁজা, ২ ট্যাপেন্টাডল ও ১ ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
রোববার (৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ১২টা থেকে সোমবার (৭ সেপ্টেম্বর) রাত ১২টা পর্যন্ত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী মহানগরীর কর্ণহার থানার দারুশা সরিষাকুড়ি পশ্চিমপাড়া গ্রামের মৃত ছতর হাজীর ছেলে মো: আকাব্বর আলী (৭২), কাটাখালী থানার শ্যামপুর নতুনপাড়া গ্রামের মো: ওয়াজ নবীর ছেলে মো: জিহাদ নবী (১৯) ও বোয়ালিয়া থানার কয়েরদারা গ্রামের মো: আলাউদ্দিনের ছেলে মো: আলিফ (২০)।
মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র উপ-পুলিশ কমিশনার মোঃ গাজিউর রহমান, পিপিএম।
তিনি জানান, সোমবার (৭ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৪টার দিকে কর্ণহার থানা পুলিশ কৈকুড়ি মোড় এলাকায় অভিযান পরিচালনা করে মো: আকাব্বর আলীকে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এছাড়াও কাটাখালী থানা পুলিশ একই তারিখ রাত আনুমানিক ১২টার দিকে শ্যামপুর নতুনপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মো: জিহাদ নবী (১৯)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা মোট ১২ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
অপরদিকে বোয়ালিয়া থানার শিল্পনগর পুলিশ ফাঁড়ি গত রোববার (৬ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে বিসিক মঠপুকুর এলাকায় জনসাধারনের সহায়তায় অভিযান পরিচালনা করে মো: আলিফ (২০)-কে গ্রেপ্তার করে। এসময় তার হেফাজত থেকে বিক্রির উদ্দেশ্যে রাখা ২ পিস ট্যাপেন্টাডল ও ১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সেই সাথে মাদক বিক্রির কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
গ্রেপ্তার মাদক কারবারীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে করে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা করা হয়েছে।

মোঃ মাসুদ রানা রাব্বানী :