ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
একসাথে নেই সৃজিত-মিথিলা, বিচ্ছেদের ইঙ্গিত দিলেন নিজেই তানোরে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস উদযাপন নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির 'খোঁয়াড়ে' মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড পাবনায় পুকুর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার পেঁয়াজের গায়ে কালো ছোপ? ময়লা ভেবে ধুয়ে ব্যবহার করছেন? কিন্তু সেখানেই লুকিয়ে থাকতে পারে বিপদ সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী-ঈশা-মেরির ‘দ্বিতীয় ইনিংস’ শুরু? বিতর্কে অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু

মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৫:১২:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৫:১২:৩১ অপরাহ্ন
মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা
সরকারি কাজে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীদের অভ্যন্তরীণ ও বৈদেশিক ভ্রমণের বিল পরিশোধ এবং অগ্রিম অর্থ সমন্বয়ের ক্ষেত্রে নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এখন থেকে প্রয়োজনীয় প্রমাণপত্র যথাযথভাবে দাখিল না করলে ভ্রমণ বিলের অর্থ ছাড় করা হবে না।

গত বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) এ বিষয়ে একটি বিশেষ পরিপত্র জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

পরিপত্রে বলা হয়েছে, সরকারি প্রয়োজনে মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীরা দেশের ভেতরে এবং বিদেশে বিভিন্ন সময় সফর করেন। এসব সফরের ব্যয় মেটাতে মন্ত্রিপরিষদ বিভাগের মন্ত্রিগণ বিষয়ক ইউনিট থেকে প্রয়োজনীয় অর্থ বরাদ্দ দেওয়া হয়। সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ সফরের আগে অগ্রিম অর্থ বরাদ্দ কিংবা সফর শেষে প্রকৃত ব্যয় পরিশোধের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে বিল পাঠায়।

তবে প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে সংযুক্ত না থাকায় অনেক সময় বিল পরিশোধে জটিলতা দেখা দেয়। এ ধরনের সমস্যা দূর করা এবং সরকারি অর্থ ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে নতুন পরিপত্রে প্রমাণপত্র দাখিলসহ বেশ কিছু শর্ত নির্ধারণ করা হয়েছে।

নতুন নিয়মে ভ্রমণকারী মন্ত্রী বা প্রতিমন্ত্রীর স্বাক্ষর ও সিলযুক্ত বিলের সঙ্গে নির্দিষ্ট কাগজপত্র দিতে হবে। বৈদেশিক সফরের ক্ষেত্রে সরকারপ্রধান অনুমোদিত সারসংক্ষেপের কপি এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগ থেকে জারি করা অফিস আদেশের কপি জমা দিতে হবে।

এ ছাড়া যাতায়াত ব্যয়ের ক্ষেত্রে ভাড়ার প্রকৃত পরিমাণ উল্লেখ করা টিকিট, আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে টিকিটের সঙ্গে বোর্ডিং পাস এবং অনুমোদিত ভ্রমণ বিবরণী ও সফরসূচি দিতে হবে। আবাসিক হোটেলে অবস্থানের ক্ষেত্রে প্রকৃত পরিশোধিত বিলের মূল কপি বা প্রমাণকও জমা দিতে হবে।

বৈদেশিক মুদ্রায় কোনো ব্যয় করা হলে বিলের সঙ্গে সংশ্লিষ্ট অর্থের বিনিময় হারের বিবরণী দিতে হবে। অন্যান্য আনুষঙ্গিক ব্যয়ের ক্ষেত্রেও সংশ্লিষ্ট ভাউচার বা প্রমাণপত্র সংযুক্ত করা বাধ্যতামূলক করা হয়েছে।

অনুমোদিত সময়ের অতিরিক্ত সফর হলে নিতে হবে নতুন অনুমোদন
পরিপত্রে আরও বলা হয়েছে, সরকারপ্রধান অনুমোদিত সারসংক্ষেপে উল্লেখ করা ভ্রমণকাল শেষ হওয়ার পর অতিরিক্ত সময় সফরে থাকতে হলে পুনরায় অনুমোদন নিতে হবে। অর্থাৎ অনুমোদিত সময়ের বাইরে কোনো সফর স্বয়ংক্রিয়ভাবে বৈধ হিসেবে গণ্য হবে না।

অগ্রিম অর্থের ক্ষেত্রেও নির্ধারিত সময়সীমা মেনে চলতে হবে। এ বিষয়ে অর্থ বিভাগের সর্বশেষ জারি করা নির্দেশনা অনুসরণ করতে হবে। সফরের জন্য অগ্রিম অর্থ নেওয়ার পর সফর শেষ হওয়ার এক মাসের মধ্যে অগ্রিম সমন্বয়ের বিল দাখিল করতে হবে।

কোনো মন্ত্রী বা প্রতিমন্ত্রীর আগের সফরের অগ্রিম অর্থ নির্ধারিত সময়ে সমন্বয় না হলে তার পরবর্তী সফরের জন্য নতুন করে অর্থ বরাদ্দ দেওয়া হবে না। একই সঙ্গে বিল প্রক্রিয়াকরণ ও অর্থ ছাড়ের জন্য পর্যাপ্ত সময় হাতে রেখে সংশ্লিষ্টদের বিল জমা দিতে বলা হয়েছে।

তিন সেট বিল জমা বাধ্যতামূলক
নতুন নির্দেশনা অনুযায়ী, বিল দাখিলের সময় মূল কপিসহ মোট তিন সেট বিল জমা দিতে হবে। বিলের সঙ্গে দেওয়া সব ফটোকপি অবশ্যই যথাযথভাবে সত্যায়িত হতে হবে।

মন্ত্রিপরিষদ বিভাগ জানিয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে নতুন পরিপত্রটি জারি করা হয়েছে। এর মাধ্যমে গত বছরের ৪ মে জারি করা সংশ্লিষ্ট পরিপত্রটি প্রতিস্থাপিত হবে। নতুন নির্দেশনাটি জারির সঙ্গে সঙ্গেই কার্যকর হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার