ঢাকা , শনিবার, ০৪ জুলাই ২০২৬ , ১৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
গোদাগাড়ীতে ১২ বোতল ভারতীয় মদ সহ মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা পবায় প্রান্তিক ও ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী-পরিবারের মাঝে ২৭ লাখ টাকার সহায়তা বিতরণ ঠাকুরগাঁওয়ের নিখোঁজ হওয়া ৪ স্কুলছাত্রী একদিন পর সিলেটে উদ্ধার: মানবপাচারের আশঙ্কা রাণীশংকৈলে মাঠে গবাদিপশু আনতে গিয়ে বজ্রাপাতে কৃষকের মর্মান্তিক মৃত্যু সিংড়ায় গভীর রাতে স্কুল দপ্তরীর ৪টি খড়ের পালা পুড়ে ছাই কৃষিতে প্রযুক্তিনির্ভর উদ্ভাবন নতুন সম্ভাবনা তৈরি করবে: ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল কিয়েভে রাশিয়ার রকেট, ড্রোন হামলায় নিহত ২৭ নগরীতে পুলিশের অভিযান গ্রেপ্তার ১১ ভুল ভঙ্গির কারণেই দ্রুত বুড়িয়ে যাচ্ছে শরীরের পেশিগুলি রাষ্ট্র পরিচালনা সম্পর্কে জনগণের সঠিক ধারণা নির্ভর করে গণমাধ্যমের ওপর: তথ্যমন্ত্রী দেশে আবারও বাড়ল স্বর্ণের দাম এইচএসসি: পুঠিয়ায় ভুল প্রশ্নপত্র সরবরাহের অভিযোগ, পরীক্ষার্থীদের ক্ষোভ প্রধানমন্ত্রীর সহায়তায় হাসি ফুটল ২২০ অসহায় নারীর মুখে নিয়ামতপুরে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক ও ঢেউটিন বিতরণ ভেনেজুয়েলায় ভূমিকম্প: ১৪০ টন কংক্রিটের ধ্বংসস্তূপ থেকে ৮ দিন পর যুবক উদ্ধার ​রাণীশংকৈলে বজ্রপাতে কৃষকের মৃত্যু মাদারীপুরে কাভার্ডভ্যানের ধাক্কায় ব্যাটারিচালিত ভ্যানে থাকা চাচি-ভাতিজি নিহত ফ্রান্সে তীব্র তাপপ্রবাহে মৃত্যু প্রায় ৯ হাজার জনের তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় খামেনিকে শেষ শ্রদ্ধা জানাল জামায়াতের প্রতিনিধিদল

তায়কোয়ানডো এডহক কমিটিতে আওয়ামীপন্থী বিতর্কিত ব্যক্তি রাজশাহীর জনি

  • আপলোড সময় : ০১-০৭-২০২৫ ০২:৫৬:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০১-০৭-২০২৫ ০২:৫৬:৫৩ অপরাহ্ন
তায়কোয়ানডো এডহক কমিটিতে আওয়ামীপন্থী বিতর্কিত ব্যক্তি রাজশাহীর জনি তায়কোয়ানডো এডহক কমিটিতে আওয়ামীপন্থী বিতর্কিত ব্যক্তি রাজশাহীর জনি
বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের উন্নয়ন ও বৈষম্য দূরীকরণের লক্ষ্যে জাতীয় ক্রীড়া পরিষদের পত্র নং-৩৪.০৩.০০০০.০০৪.০৫.০২৪.২৪ অনুযায়ী গঠিত এডহক কমিটিতে বিতর্কিত ব্যক্তি হিসেবে জনাব গোলাম সাকলাইন জনির অন্তর্ভুক্তি নিয়ে শুরু হয়েছে তীব্র সমালোচনা।

প্রাপ্ত তথ্য ও প্রমানাদি অনুযায়ী, জনাব গোলাম সাকলাইন জনি আওয়ামী লীগের দীর্ঘদিনের সক্রিয় কর্মী। তিনি আওয়ামী লীগ আমলে আওয়ামী লীগ এর ছত্রছায়াতে রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার তায়কোয়ানডো সমিতির সাধারণ সম্পাদক ছিলেন এবং রাজশাহীর রাজনৈতিক পরিমণ্ডলে সাবেক মেয়র ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন এবং রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন।

বিশেষ করে ২০২৪ সালের জুলাই মাসের ‘জুলাই আন্দোলন’-এ আওয়ামী লীগের নেতৃত্বে রাজশাহীতে যে হত্যা, দমন-পীড়ন চালানো হয়েছিল, সেই আন্দোলন দমনে জনাব গোলাম সাকলাইনের সক্রিয় ভূমিকা ছিল বলে অভিযোগ রয়েছে। ওই সময়ে রাজশাহীর রাজপথে মিছিলে ও বিভিন্ন গুরুত্বপূর্ন সভায় তাকে সরাসরি অংশ নিতে দেখা যায়। জুলাই আন্দোলনের সময় ছাত্র-যুব সমাজের উপর চালানো হত্যা,  দমন-পীড়নের নৃশংসতা এখনও অনেকের মনে দুঃখের স্মৃতি হয়ে রয়েছে।

সবচেয়ে আশঙ্কার বিষয় হলো, সম্প্রতি সাউথ এশিয়ান গেমস (পাকিস্তান) খেলোয়াড় বাছাই প্রোগ্রামে গোলাম সাকলাইন রেফারি হিসেবে দায়িত্বরত ছিলেন। এ ধরনের রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তির এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বাছাই প্রক্রিয়ায় যুক্ত থাকা বাংলাদেশের জাতীয় ফেডারেশনের নিরপেক্ষতা ও পেশাদারিত্বকে প্রশ্নবিদ্ধ করছে বলে তায়কোয়ানডো সংশ্লিষ্টরা মনে করছেন।

ক্রীড়ামোদীদের একাংশের দাবি, এডহক কমিটিতে ও আন্তর্জাতিক প্রতিযোগিতার বাছাই প্রোগ্রামে রাজনৈতিক পক্ষপাতমূলক এবং বিতর্কিত ব্যক্তির অন্তর্ভুক্তি তায়কোয়ানডো খেলাধুলার সুষ্ঠ পরিবেশ ও ফেডারেশনের মর্যাদাকে ক্ষুন্ন করছে। জাতীয় ক্রীড়া পরিষদ এবং বাংলাদেশ তায়কোয়ানডো ফেডারেশনের দৃষ্টি আকর্ষণ করে খেলাধুলায় নিরপেক্ষতা বজায় রাখতে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহবান জানিয়েছেন তারা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা

স্ত্রীকে চাবুক দিয়ে মারধর ও পিতাকে নমরুদ বলে তিরস্তার করা সেই মাদকাসক্ত সনেটের বিরুদ্ধে থানায় মামলা