ঢাকা , মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬ , ২৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে খোঁয়াড় বন্দী হচ্ছে বিলুপ্তির 'খোঁয়াড়ে' মাদক বিক্রি ও সেবনের অভিযোগে পুঠিয়ায় ৩ জনের কারাদণ্ড পাবনায় পুকুর থেকে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার পেঁয়াজের গায়ে কালো ছোপ? ময়লা ভেবে ধুয়ে ব্যবহার করছেন? কিন্তু সেখানেই লুকিয়ে থাকতে পারে বিপদ সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর ‘বিগ বস্‌ ২০’ নাকি ‘ডিভোর্সি স্পেশ্যাল’! মাহী-ঈশা-মেরির ‘দ্বিতীয় ইনিংস’ শুরু? বিতর্কে অভিনেত্রী নোরা ফতেহীর বিরুদ্ধে ৩ কোটির মানহানির মামলা করল বিমান সংস্থা নিয়ামতপুরে আন্ত:জেলা চোর চক্রের দুই গরুচোর গ্রেপ্তার ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় খাজনা বকেয়া অর্ধকোটি, রাণীশংকৈলে মসজিদের শতশত একর জমি হিসাব নিয়ে উঠেছে প্রশ্ন হুথি হামলার পাল্টা জবাবের হুঁশিয়ারি সউদীর সৌদিতে পর পর হামলা ইরান-সমর্থিত হুথি গোষ্ঠীর! মহিলা, শিশু-সহ ৭৩ জন আহত বিশ্বজুড়ে কূটনৈতিক তৎপরতা: বৈঠকের আগেই ট্রাম্পকে যে বার্তা দিচ্ছেন শি বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম শত ডলার ছুঁইছুঁই রাণীনগরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা জনস্বাস্থ্য, কৃষি, খাদ্য নিরাপত্তা ও পরিবেশ ন্যায়বিচার নিশ্চিতে রাজশাহীর বারাহী, নবগঙ্গা ও বারনই নদীর দূষণ বন্ধের দাবি পানিতে ডুবে জমজ শিশুর মৃত্যু রাণীনগরে জনসচেতনতামুলক র‍্যালি ও আলোচনাসভা সৌদি আরবে নিহত চার প্রবাসীর পকেটেই ছিল বাড়ি ফেরার টিকিট

রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা

  • আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৪:৪৫:১১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৪:৪৫:১১ অপরাহ্ন
রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত করায় রাজশাহী মহানগর বিএনপির শুভেচ্ছা
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মনোনীত হওয়ায় দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু)-এর সাবেক ভিপি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে রাজশাহী মহানগর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে নবনিযুক্ত ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদকে শুভেচ্ছা জানান রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ।

রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ এবং রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটনের নেতৃত্বে নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বিনিময়কালে নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম, সাংগঠনিক দক্ষতা, ত্যাগ ও আপসহীন নেতৃত্বের মাধ্যমে রুহুল কবির রিজভী আহমেদ দলের নেতাকর্মীদের মধ্যে আস্থা ও গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। তাঁকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় দল আরও সুসংগঠিত, গতিশীল ও শক্তিশালী হবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।

এ সময় রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, ওয়ালিউল হক রানা, অ্যাডভোকেট আলী আশরাফ মাসুম, শফিকুল ইসলাম শাফিক, মুক্তার হোসেন, জয়নাল আবেদীন শিবলী, সাংগঠনিক সম্পাদক রবিউল আলম মিলু, সদস্য অ্যাডভোকেট মাইনুল আহসান পান্নাসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এ ছাড়া মহানগরের বিভিন্ন থানা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, জাসাস, কৃষক দল ও শ্রমিক দলের নেতারাও অনুষ্ঠানে অংশ নেন।

শুভেচ্ছা শেষে রাজশাহী মহানগর বিএনপির নেতৃবৃন্দ রুহুল কবির রিজভী আহমেদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও সফলতা কামনা করেন। একই সঙ্গে তাঁর নেতৃত্বে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও বেগবান করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

নিউজটি আপডেট করেছেন : [email protected]

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে গাঁজা, ট্যাপেন্টাডল ও ইয়াবা ট্যাবলেট ৩ মাদক কারবারী গ্রেপ্তার